বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হবে বলে জানান বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন তারেক রহমান।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামীকাল লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আয়না ঘর বা ভাতের হোটেল কিছুই থাকবে না ডিবি কার্যালয়ে। আর ডিবি সাদা পোশাকে কাউকে আটকও করতে পারবে না। আটকের আগে অবশ্যই ডিবিকে জ্যাকেট পরিধান ও আইডি কার্ড শো করতে হবে।
পাসপোর্ট প্রদানে পুলিশ ভেরিফিকেশন সহসাই উঠছে না বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের মতবিনিময়ে এ ইঙ্গিত দিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার অনেক বেশি আশাবাদী। তাকে আমরা বিচারের আওতায় আনবো।
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন। আজ রোববার রাতে এই তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা, সব পরিস্থিতিতে। বলা যাবে না এটা এখন বর্ষার দিন, এখন আর পারব না। এখন বেশি গরম, এটা পারা যাবে না, বলার উপায় নাই। যে কোনো মুহূর্তে, যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড
ভারতে প্রশিক্ষণের অনুমতি দিয়ে বিচার বিভাগের ৫০ জন কর্মকর্তার নামে প্রজ্ঞাপন জারি হলেও তা বাতিল করেছে সরকার। আগের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করে আজ রোববার অফিস আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
আমরা সংস্কারের লক্ষ্যে এক-দেড় বছরের জন্য এসেছি। সে লক্ষ্যে ফুটপ্রিন্ট রেখে যেতে চাই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ও মীমাংসিত বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করা হলে তা অগ্রসরমাণ বাংলাদেশ প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করবে। আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকার সহকারী সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান বলেছেন, সচিবালয়ে পুড়ে যাওয়া ৭ নম্বর ভবনের চারটি ফ্লোরের সংস্কার কাজ ১০ থেকে ১২ দিনের মধ্যেই সম্পন্ন হবে। রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ৭ নম্বর ভবন পরিদর্শনে এসে সচিব সাংবাদিকদের এ কথা জানান। অগ্নিকাণ্ডের ঘটনার ১১ দিন পর এ ভবন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে রোববার (৫ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৪ সদস্যের বিচারপতির
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের কোনও অনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পায়নি ঢাকা, এ কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।