সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গুলশান-২ গোলচত্বর থেকে শুরু করে ৭৯ নম্বর সড়ক এবং আশপাশের লেনগুলো বিএনপির নেতাকর্মী-সমর্থকদের পদচারণে মুখর হয়ে ওঠে। তারা খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দেন।
বিমানবন্দরে তার আগমন ও বিদেশযাত্রা ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। বিমানবন্দরের বাইরে নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি থাকবেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ডিবি ও সোয়াটের মতো স্পেশাল টিমের সদস্যরা। এ ছাড়া অন্যান্য সংস্থার সদস্যরাও থাকবেন
ইউনুছ আহমাদ আরও বলেন, জুলাই বিপ্লবের পরে দেশে আর কোন কালো অধ্যায় তৈরি যাতে না হয় সে জন্য কার্যকর সংস্কার সম্পন্ন করতে হবে।জুলাই বিপ্লব পরবর্তী দেশের মানুষ দলীয় পরিচয়ে নয় বরং সকল সরকারী ও বেসরকারী অফিস, আদালত, হসপিটালে নাগরিক হিসেবে ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে চায়।
ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন একজন আমানতদার ও দক্ষ নেতা। তার সম্মানিত পিতা মাওলানা আবদুল আলী বলেছিলেন, আমি আমার এই ছেলেকে ইসলামের জন্য ওয়াকফ করেছি।
রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি এবং তার ক্ষমতার বিষয় নিয়ে বেশ কিছু প্রস্তাবনা উপস্থাপন করেছে জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রস্তাবনায় বলা হয়, রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং একজন ব্যক্তি দুই বারের অধিক রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে পারবেন না।
রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৭ জানুয়ারি) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শেয়ারবাজারকে শক্তিশালী করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার আর সব সংস্কারেরই কিছু যন্ত্রণা থাকে। তাই শেয়ারবাজারের সংস্কার কার্যক্রমেরও কিছু যন্ত্রণা সাময়িকভাবে সইতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগ্রহের ভিত্তিতে ছাত্রদের থেকে মোট এক হাজার জনকে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ দেবে সরকার। এরই মধ্যে ৪০০ জনকে নিয়োগ দিয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে যাত্রার প্রাক্কালে শুভ কামনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পর্যায়ক্রমে এই প্রক্রিয়া আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, খালেদা জিয়া সব মামলায় হয় খালাস পেয়েছেন, নয় জামিনে আছেন। চিকিৎসা শেষে তার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নাই। তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) গণমাধ্যমকে এ কথা জানান দলটির এই আইনবিষয়ক সম্পাদক।
নাহিদ ইসলাম জানান, বরাদ্দকৃত অর্থের মধ্যে ২৩২ কোটি ৬০ লাখ টাকা চলতি অর্থবছরের বাজেট থেকে ব্যয় হবে। বাকি টাকা ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে বরাদ্দ করা হবে।
ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে সেখানে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।
উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে নিতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে।
দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আমি উনার স্বাস্থ্যের কথা, হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার? তিনি একটু নীরব থাকেন। তারপর ম্লানকণ্ঠে বলেন, রাগ করে কি করবো বলেন! আল্লাহর কাছে বলি।