পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চীনের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। শুক্রবার (২৭ ডিসেম্বর) ‘চীন ও দক্ষিণ এশিয়ার সভ্যতা ও সংযোগ: ইতিহাস ও সমসাময়িক ইস্যু’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। তিনি বলেন, ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়।
‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ স্লোগানে জাতীয় ঐক্যের লক্ষ্যে বেসরকারি উদ্যোগে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় সংলাপ। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের (এফবিএস) উদ্যোগে শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হচ্ছে এ সংলাপ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম যৌথ বিবৃতিতে বলেন, দেশের প্রধান সরকারি দপ্তরগুলোর সমন্বয়স্থল সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত অস্বাভাবিক।
আমীর খসরু বলেন, ‘সকলের সমন্বিত প্রচেষ্টায় আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার সরকারকে পরাজিত করেছি। বাংলাদেশ কে নিয়ে জনগণের যে প্রত্যাশা ও আকাঙ্খা সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নে প্রয়োজন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বিএনপি সরকার গঠন করলে জনগণের প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারবো।’
এলডিপি প্রেসিডেন্ট ভোটাধিকার প্রয়োগে সতর্ক করে বলেন, আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু অন্যরা ডাকাতি করছে, চাঁদাবাজি করছে। তাহলে লাভটা কী? দেশ শান্তিতে থাকতে হবে। ইউনিয়ন নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে। মেম্বার-চেয়ারম্যানকে ঠিকভাবে নির্বাচিত করতে হবে। আবেগের বদলে বিবেককে কাজে লাগাতে হবে।
মোস্তফা জামাল হায়দার বলেন, পরিকল্পিতভাবে দুর্নীতির নথি ধ্বংস করতে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে। যারা এটি করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। আমাদের ছাত্রসমাজ, রাজনৈতিক সমাজ আজ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। সময় এসেছে জুলাইয়ের চেয়েও কঠিন ও শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলার। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই- আমরা আপনা
দেশের প্রশাসনিক কাজের প্রাণকেন্দ্র সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে ট্রাকচাপায় নিহত হন ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন। এ ঘটনায় শাহবাগ থানায় বাহিনীর পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবালয়ের সাত নম্বর ভবনে তার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের ভস্মীভূত দৃশ্য দেখে বিমর্ষ হয়ে গেছে। তিনি বলেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিম
রাজধানীতে সচিবালয়ের সামনে আগুন নির্বাপণের সময় ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের (২৪) জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাকে শেষ বিদায় জানাতে গিয়ে অশ্রুশিক্ত হয়ে পড়েন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে ফায়ার সার্ভিসের মাঠ পর্যায়ের কর্মীরা।
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ প্রদানের আহ্বানও জানান তিনি।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসরদের বিষয়ে অন্তর্বর্তী সরকার উদারতা দেখাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি সতর্ক করে বলেছেন, এই উদারতার পরিণাম জাতিকে অনন্তকাল ভোগাবে।
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছে পুলিশের ফরেনসিক বিভাগ। পুড়ে যাওয়া সাত নম্বর ভবনের আটতলা থেকে আগুনে পুড়ে যাওয়া মৃত একটি কুকুর পাওয়া গেছে।
কোনোরকম প্রভাবিত না হয়ে নিরপেক্ষ ও নির্মমভাবে থেকে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত বিদেশ বিদেশি ষড়যন্ত্রকে জাতির সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিশন প্রধান বিডিআর (বর্তমানে বিজিবি) সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান।
সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় আগুন সবাইকে উদ্বিগ্ন করেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক।
সচিবালয়ে কীভাবে আগুন লাগলো তা আজকের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, ভারতের সেবাদাসী ছিলেন । বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।