তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ এবং সেটা পুনঃপ্রতিষ্ঠায় সরকার উদাসীন। সাম্প্রদায়িক সম্প্রীতি গভীরভাবে সংকটাপন্ন। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ অন্যান্য জাতি ও সম্প্রদায়ের মানুষের উপর নির্মম নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এ হুঁশিয়ারি দেন আক্ত
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “টঙ্গীতে ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। খুনিদের ছাড় দেওয়ার অবকাশ নেই।”
জিয়া পরিবারই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘জিয়া পরিবারই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্
রাজধানীর কড়াইল বস্তির বউবাজারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে ৭ ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
পতিত আওয়ামী স্বৈরচারের দোসররা এখনো ঘাপটি মেরে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ভারতের বিষয়ে দেশপ্রেমিক সব মানুষের বক্তব্য একই। ষড়যন্ত্র অনেক আগেই শুরু হয়েছে। তবে কারো শেষ রক্ষা হয়নি।
বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সরকারের সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিষিদ্ধ এবং তাদের ইজতেমা না করতে দেওয়ার দাবি জানিয়েছে জুবায়েরের অনুসারী মাওলানা মামুনুল হক। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসময় তার পাশে
সাদপন্থিদের সঙ্গে আলোচনা কতদূর এগিয়েছিল এক ফেসবুক পোস্টে তা স্পষ্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
বিমানবন্দরে অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান মিসরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন মিসরের মন্ত্রী।
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত নিজেদের প্রভু মনে করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন ১৬ ডিসেম্বর হলো ভারতের ঐতিহাসিক বিজয়ের দিন।
জুলাই গণ–অভুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণ–অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণ–অভ্যুত্থান অধিদপ্তর গঠন করতে যাচ্ছে সরকার।
গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
সিআইপি সম্মাননা গ্রহণের প্রতিক্রিয়ায় সুইডেনপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী কাজী শাহ আলম ঝুনু রাজনীতি ডটকমকে বলেন, প্রবাসীরা দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের কথাই ভাবেন। তারা যেনো কোনও প্রকার হয়রানিতে না পড়েন। প্রবাসীরা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ।
নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের জন্য ৪ থেকে ৬ মাসের বেশি সময় লাগার কথা নয়।
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দানে আবারও সংঘর্ষের ঘটনা এড়াতে সাদপন্থীদের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মিশরের কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।