আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন চলছে : বাহাউদ্দিন নাছিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আ ফ ম বাহাউদ্দিন নাছিম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন চলছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী প্রগতিশীল ব্যক্তিদের ওপর একচেটিয়া নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে।’

বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে এই সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী প্রগতিশীল ব্যক্তিদের ওপর একচেটিয়া নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে।

কখনো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, আবার কখনো রাষ্ট্রক্ষমতার প্রচ্ছন্ন সমর্থনে দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী উগ্র-সাম্প্রদায়িক শক্তির আস্ফালন দিনকে দিন বেড়েই চলেছে।’

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ এবং সেটা পুনঃপ্রতিষ্ঠায় সরকার উদাসীন। সাম্প্রদায়িক সম্প্রীতি গভীরভাবে সংকটাপন্ন। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ অন্যান্য জাতি ও সম্প্রদায়ের মানুষের উপর নির্মম নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে।

অবৈধ দখলদার সরকার নানা উপায়ে মেরুকরণের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর প্রতি পক্ষপাত দুষ্টু হয়ে বিভেদের বিষবাষ্প ছড়াচ্ছে।

বিবৃতিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে অবৈধ দখলদার সরকার বাংলাদেশের জন্মের ইতিহাস মুক্তিযুদ্ধকে টার্গেট করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিচিহ্ন মুছে ফেলতে তারা সব উপায় অবলম্বন করছে। যে কারণে আঘাতটা এসেছে বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি।

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের প্রতি সংবেদনশীল মানুষ এটা মেনে নিচ্ছে না। তারা এই অপতৎপরতার বিরুদ্ধে লড়াই জারি রেখেছে। অথচ সরকার তাদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার অপচেষ্টায় ব্যস্ত, তাদের কণ্ঠস্বর রুদ্ধ করতে চায়।

বাহাউদ্দিন নাছিম বলেন, এই সরকার যখন মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে, ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান থেকে বাদ দিয়েছে তখন মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসের প্রতি দায়বদ্ধতা থেকে তরুণ-যুবারা শহর, নগর, বন্দর, গ্রামগঞ্জ ও হাটবাজারে ‘জয় বাংলা’ শুব্দযুগল লেখে সমগ্র বাংলাদেশ ছেঁয়ে দিচ্ছে। তারা কোনো অন্যায় বা বেআইনি কাজ করছে না।

‘জয় বাংলা’ স্লোগানে পক্ষে তাদের দৃঢ়তার জানান দিচ্ছে। অথচ সরকারের প্রত্যক্ষ মদদে তাদের ওপর নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর সন্ত্রাসীরা হামলা করছে, রাষ্ট্রীয়ভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে