তিনি বলেন, আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ, সক্ষম, এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আমি ও আমার দল বিএনপি উপলব্ধি করি, আপনাদের সমস্যা ও কষ্টগুলো বাস্তব এবং গভীর। আপনাদের মনে রাখতে হবে, এই বাস্তবতায় আপনারা একা নন। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো।
প্রেস সচিব বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো গণমাধ্যমকর্মী যাতে আহত না হন। যারা সংবাদপত্র চালান তাদের একটা বড় দায় রয়েছে। মালিকপক্ষ সাংবাদিকদের সেফটি ইকুইপমেন্ট পর্যাপ্তভাবে দেন না। ভিজে যে রিস্ক নিয়ে সংবাদ কাভার করেন, সে রিস্ক কেউ নেয় না।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশে একজন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস। পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরাই করেছেন।
রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মূল দরজার বাম পাশে বুদ্ধিজীবীদের জন্য নির্ধারিত কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গিয়েছে বলে এই প্রজন্ম মনে করে। দলটির নেতাকর্মীদের উচিত বিচারের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া। এখন বিচারের মধ্য দিয়ে আসলে সমাজে রিকনসিলিয়েশনটা হওয়া সম্ভব।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেছেন, আজকের এই বুদ্ধিজীবী দিবসে আমরা একটি জিনিস লক্ষ্য করেছি, ভারতে বসে আরেকটি নীলনকশা হতে পারে। সেখানে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা হতে পারে। ভারতে বসে হত্যাকারী শেখ হাসিনা বিভিন্ন পরিকল্পনা করছে।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না।’
মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চীরনিদ্রায় শায়িত হবেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। শনিবার (১৪ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে সেখানে দাফন করার কথা রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা সব দেশের সঙ্গে সু- সম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই তবে সেটা দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আশা করছি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে।
শহিদ বুদ্ধিজীবীদের প্রকৃত হত্যাকারীদের এখনো চিহ্নিত করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্র হত্যা ও গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই কারণে তারা আজ (শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে) উপস্থিত হতে পারে নাই।’ শনিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলে
রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ১৬ মিনিটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এ শ্রদ্ধা জানান তিনি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানো শেষে স
সুতরাং আমরা আমাদের সকল শক্তি দিয়ে দূর্নীতি, দখলবাজ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে কারওয়ানবাজারে চলমান চাঁদাবাজি অবিলম্বে বন্ধের জন্য তিনি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
বিএনপির মহাসচিব বলেন, আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি যাতে সুষ্ঠু একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে দিবে। বিশেষ করে আমরা বিএনপির পক্ষ থেকে প্রথম দিক থেকেই সমর্থন দিয়েছি, এখনো সমর্থন দিচ্ছি এমনকি এই মুহূর্তেও আমরা সমর্থন দিচ্ছি।
তিনি বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪। এই তিন সালে আমরা কোনোু ভোট দিতে পারিনি। ভোটাররা এদিক দিয়ে ভোট কেন্দ্রে রওনা হয়েছেন। মাঝ পথে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ লীগ বাধা দিয়ে বলেছে ভোট হয়েছে এবার বাড়ি চলে যান। এইতো তিন বারের ভোট।
বাণীতে তারেক রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদতবরণকারী দেশের প্রথম শ্রেণির শহীদ বুদ্ধিজীবীদের অম্লান স্মৃতির প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। তাদের রুহের মাগফিরাত কামনা করি।