Ad

রাজনীতি

আ. লীগ আমলে বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়নে কমিটি গঠন

১৬ সেপ্টেম্বর ২০২৪

আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে সাবেক অর্থসচিব ও বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটির সদস্যদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

আ. লীগ আমলে বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়নে কমিটি গঠন

একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে চায়: ফখরুল

১৬ সেপ্টেম্বর ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, কিছু শক্তি অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে চাচ্ছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত একটি আলোচনায় সভায় তিনি বলেছেন, এই মহল এমনভাবে কাজ করছে যেন সরকার পুরোপুরি দেশটাকে সংস্কার করে ফেলবে এবং

একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে চায়: ফখরুল

৫০ জনের ৪৮ জনই আসেন তদবির নিয়ে: উপদেষ্টা আসিফ

১৬ সেপ্টেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, প্রতিদিন তার সঙ্গে ৫০ জন দেখা করতে এলে তাদের ৪৮ জনই আসেন বিভিন্ন ধরনের তদবির নিয়ে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান।

৫০ জনের ৪৮ জনই আসেন তদবির নিয়ে: উপদেষ্টা আসিফ

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

১৬ সেপ্টেম্বর ২০২৪

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত ১১টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়ন্দো বিভাগ (ডিবি)। পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

মাজারে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ

১৫ সেপ্টেম্বর ২০২৪

এতে বলা হয়, মাজারের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদেরকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তিত পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কতিপয় দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত।

মাজারে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ

দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সমর্থন চান প্রধান উপদেষ্টা

১৫ সেপ্টেম্বর ২০২৪

তিনি বলেন, তার সরকার আগের স্বৈরাচারী শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ ব্যক্তিদের দ্বারা পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দুর্নীতির সাগরে ছিলাম বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সমর্থন চান প্রধান উপদেষ্টা

বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

১৫ সেপ্টেম্বর ২০২৪

আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানান।

বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

র‍্যাবের সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্রকে জানালো সরকার

১৫ সেপ্টেম্বর ২০২৪

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সংস্কার নিয়ে যে সমস্ত কাজকর্ম করা হচ্ছে তা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন। রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

র‍্যাবের সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্রকে জানালো সরকার

তোমাকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ি না: সোহেল তাজকে শেখ হাসিনা

১৫ সেপ্টেম্বর ২০২৪

দায়িত্ব নেয়ার পাঁচ মাস পরেই ২০০৯ সালে পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এবার পদত্যাগের বিষয়ে মুখ খুললেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। শনিবার (১৪ সেপ্টেম্বর) নিজের পদত্যাগ ও শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক কেমন ছিল সেসব বিষয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা ব

তোমাকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ি না: সোহেল তাজকে শেখ হাসিনা

সংসদ থেকে প্রায় ১ কোটি টাকা উধাও!

১৫ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পরই গণভবন ও জাতীয় সংসদে ব্যাপক লুটপাট হয়। এই লুটপাটে জাতীয় সংসদ থেকে দাপ্তরিক ও ব্যক্তিগত মিলে প্রায় এক কোটি টাকা হারিয়ে গেছে।রোববার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদ থেকে প্রায় ১ কোটি টাকা উধাও!

গোপালগঞ্জসহ ১০ জেলার এসপি বদলি, ১২ জেলায় নতুন মুখ

১৫ সেপ্টেম্বর ২০২৪

পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জেলার পুলিশ সুপারকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি এবং ১২ জেলায় পুলিশ সুপার হিসেবে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।

গোপালগঞ্জসহ ১০ জেলার এসপি বদলি, ১২ জেলায় নতুন মুখ

সাবেক মন্ত্রী-এমপিসহ ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল

১৫ সেপ্টেম্বর ২০২৪

শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল এবং সংরক্ষিত ব্যক্তিগত তথ্য (ডাটা) জব্দ করা হয়েছে।

সাবেক মন্ত্রী-এমপিসহ ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল

‘ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে’

১৫ সেপ্টেম্বর ২০২৪

ফারুক-ই-আজম বলেন, যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা বলে সুবিধা গ্রহণ করে থাকেন, তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ। এমন অপরাধের তথ্য-প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‘ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে’

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ৫ দিনের রিমান্ডে

১৫ সেপ্টেম্বর ২০২৪

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ রবিবার (১৫ সেপ্টেম্বর) এ আদেশ দেন।

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ৫ দিনের রিমান্ডে

অভ্যুত্থানে শহীদ ৮৭৫ জনের মধ্যে ৪২২ জন বিএনপির: ফখরুল

১৫ সেপ্টেম্বর ২০২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,'জুলাই-আগস্ট গণহত্যায়' ১৩ আগস্ট পর্যন্ত সারাম দেশে শহীদ হয়েছেন ৮৭৫ জন মানুষ যার মধ্যে কমপক্ষে ৪২২ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

অভ্যুত্থানে শহীদ ৮৭৫ জনের মধ্যে ৪২২ জন বিএনপির: ফখরুল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধিদল

১৫ সেপ্টেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন সফররত মার্কিন প্রতিনিধিদল। রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধিদল

সাবেক মন্ত্রী ফরহাদ ডিবি হেফাজতে, এ পর্যন্ত গ্রেফতার যারা

১৫ সেপ্টেম্বর ২০২৪

হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে। রোববার তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ঢাকার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।

সাবেক মন্ত্রী ফরহাদ ডিবি হেফাজতে, এ পর্যন্ত গ্রেফতার যারা