গত জুলাই মাসে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ যখন বিক্ষোভে উত্তাল, সে সময় তাতে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন বাংলাদেশিরা। ২০ জুলাই সন্ধ্যায় দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভের সময় ৫৭ বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ। দু-দিন পর দাঙ্গা, য
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, বর্তমান সরকারকে একটি যৌক্তিক সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচন করতে হবে। আমরা তাদের যৌক্তিক সময় দিতে চাই। নির্বাচনের জন্য খুব বেশি সময় নেওয়া উচিত নয়; আবার তাড়াহুড়া করাও উচিত না।
রব বলেন, গণঅভ্যুত্থানে পুরনো রাজনৈতিক শক্তির উচ্ছেদ ও নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে। ফলে সংবিধানসহ রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক ক্ষেত্রে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে সকল উদ্যোগ গ্রহণ করেছে তা খুবই ইতিবাচক পদক্ষেপ। সংবিধানসহ সংস্কারের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে সংলাপের
কুমিল্লায় ভারতীয় সীমান্তে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার। তিনি বলেন, প্রথম প্রহরে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী মনোরা নামক স্থানে পাওয়া যায় এসব ইলিশ।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়েছিলেন মো. পারভেজ নামে এক যুবক। অবশেষে ৩৭ দিন পর ঢাকার একটি হাসপাতালে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে মৃত্যু হয় পারভেজের।
গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে শুরু করে প্রায় সব স্তরের নেতাকর্মীরা আছেন আত্মগোপনে। এরইমধ্যে একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে নতুন করে দল গোছানোর পথে হাঁটছে দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। অতি দ্রুত মাগুরা জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।
এজেডএম জাহিদ হোসেন বলেন, একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন। প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেসার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়, ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেসার আছে সেটা কতটুকু? ল্যান্ড করার সময়ে কতটুকু উনি সহ্য করতে পারবেন, সেটি গল্পের বিষয় না, সেটি একাডেমিক, প্রফেশনাল ও সায়েন্টিফিক বিষয়।
এটা উল্টোভাবে দেখতে পারেন। যেহেতু উনি সিভিল সার্ভিসে আছেন, উনি একটা পোস্টিং পাবেন। দল ছাড়া কেউ কিছু এখানে করতে পারতো না। আমাদের চেষ্টা করতে হবে দল যেন না আসে। এ দলেও নাই , ওই দলেও নাই এমন কাউকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এমনভাবে চলতে হবে যেন দলটা যেন ভারী না হয়ে যায়। আমাদের যেহেতু নিজেদের দল নাই
ব্যবসায়ীদের সামাজিক ব্যবসা করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটি এমন একটি ব্যবসা যেটি নিজের টাকায় নিজে চলতে পারে। কিন্তু তা থেকে কোনো মুনাফা নেয়া যাবে না। এই ব্যবসা থেকে বিনিয়োগ ফেরত নেয়ার পরও তা চলতে পারে। নিজ নিজ এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিৎসা সেব
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। নয়তো এই স্বৈরাচারী কাঠামো ভাঙবে না। রাজনীতিতে আগের মতো আধিপত্য বিস্তার করার সুযোগ নেই। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
আগামী ১০০ দিনের মধ্যে গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলী) আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সময় তিনি এ তথ্য জানান।
গণ-অভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
কনস্যুলার অ্যাফেয়ার্স জানায়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে চতুর্থ তালিকা থেকে তৃতীয় স্তরে নামিয়ে আনা হয়েছে। চতুর্থ স্তর হচ্ছে- ভ্রমণ করা থেকে বিরত থাকা। আর তৃতীয় স্তর হচ্ছে- নাগরিক অস্থিরতা এবং অপরাধ বিবেচনা করে ভ্রমণ করা যেতে পারে।
সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল হামিদুল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্র সংস্কারের কাজ অতি দ্রুত শেষ করে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বাধীন ড. মুহাম্মদ ইউনূস দ্রুত নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ছাড়া বাকি আসামিরা হলেন- তার স্ত্রী শিরিন আক্তার, ছেলে শেখ রাফা হাই, শেখ ছাবিদ হাই অনিক, আব্দুল হাই বাচ্চুর ভাই শেখ শাহরিয়ার পান্না ও আমিন আহমেদ নামের একজন।