শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালানোর পর আওয়ামী লীগের অনেক নেতা, সংসদ সদস্য পালিয়ে গেছেন ভারতসহ বিভিন্ন দেশে। এখনও সীমান্ত এলাকায় দিয়ে পালানোর চেষ্টা করছেন অনেকে। এবার ভারতে পালাতে গিয়ে আটক হয়েছেন চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরী।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যরাতে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ১টায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে তিনি বলেন, আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা জানান অন্তবর্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাঙালি অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসন। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়
‘আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল। দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশের ফায়দা করেছে শেখ হাসিনা সরকার। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন।’
তিনি বলেন, ‘২০১২ সালে তৈরি করা স্বাস্থ্য সুরক্ষা আইন এখন পর্যন্ত গবেষণা আকারে আছে। এটি চূড়ান্ত পর্যায়ে আছে, আমলাতান্ত্রিক সিদ্ধান্তের অভাবে মন্ত্রীপরিষদ বিভাগে যায়নি। স্বাস্থ্য সুরক্ষা খসড়া আইন আগামী রোববারের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে যাবে।’
লোডশেডিংয়ের কারণ তুলে ধরে উপদেষ্টা বলেন, একসঙ্গে কয়েকটি ঘটনা ঘটেছে, যে কারণে লোডশেডিং হচ্ছে। হঠাৎ করে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। একই সময়ে রামপালের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ ঠিক থাকলে এই সংকট সামাল দেওয়া সহজ হতো।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ এনে আলোচিত আইনজীবী সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় সুমন ছাড়াও আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের ৯৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অন্তত ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ বিষয়ে মাহবুবুর রহমান বলেন, আইসিটি বিভাগের আওতায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনেক প্রকল্প নিয়েছেন। সব প্রকল্পের তথ্য আমরা চেয়েছি। এসব প্রকল্প আমরা খতিয়ে দেখবো, কোথাও সমস্যা ও দুর্নীতি হয়েছে কি না। প্রকল্পের আওতায় পরামর্শকসহ কিছু অপ্রয়োজনীয় খাতও দেখানো হয়েছে, সেগুলোও দেখবো। এক কথায়, প্রকল্প
জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বঞ্চিত কর্মকর্তাদের অসন্তোষ থেকে সৃষ্ট হট্টগোল তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
দুই দফায় নিয়োগ দেওয়া ৫৯ জন জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে আটজনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালায় নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব এ কথা জানান। বঞ্চিত কর্মকর্তাদের দাবির মুখে সরকার এ সিদ্ধ
নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
চলমান ধর্মঘট, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চল আশুলিয়ায় গতকাল মঙ্গলবার ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ২০০৬ সালের শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানাগুলো বন্ধ করা হয়েছে। এ ধারা অনুযায়ী কারখানা যত দিন বন্ধ থাকবে শ্রমিকেরা তত দিনের
রাজধানীর বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।বুধবার (১১ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর রেজাউল আলম এ রিমান্ড আবেদন করেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম এবার পদত্যাগ করেছেন। ই-মেইলের মাধ্যমে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের ডিটিও বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।