বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আজ গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের অফিস থেকে ট্রাভেল পাসের বিষয়টি জানানো হয়েছে। ট্রাভেল পাসটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি।
মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাসের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্র শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও কর্মকর্তাদের মার্কিন ভিসা প্রত্যাহার করেছে কিনা।
বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে করে তাকে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। হাসিনার ইচ্ছা ছিল তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেবেন।
এ সময় গাড়ির ভেতরে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকেও দেখা যায়। একাধিক সমন্বয়কদের নিয়ে গাড়িটি প্রবেশ করে। তবে গাড়িতে ঠিক কতজন সমন্বয়ক ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি-মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
কারাগার থেকে বেরিয়ে রিজভী বলেন, ‘ছাত্রজনতার অভ্যুত্থানে খুনি হাসিনার পতন হয়েছে। পালিয়ে যেন তিনি পার না পেতে পারেন। তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।’
মেজর জেনারেল জিয়াউল আহসান'কে চাকুরি হতে অব্যাহতি দেয়া হয়েছে।
বাহিনী নয়, পুলিশে নেতৃত্বে সমস্যা। দোষীরা শাস্তি পাবে। দয়া করে, নিরীহদের আক্রমণ করবেন না বলে আহ্বান জানিয়েছেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের পক্ষে অতি. ডিআইজি মো. সোহেল রানা।
ভারতের রাজধানী নয়াদিল্লিতেই আপাতত থাকছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভারত আপাতত কিছু দিন সময় দিয়েছে বলে জানিয়েছেন দেশটির বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
মানিকগঞ্জে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে বিজয় মেলার মাঠ থেকে শুরু করা এই মিছিল বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
পুলিশ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপসঃ) মোহাম্মদ হারুন অর রশীদ এয়ারপোর্ট থেকে আটক হয়েছে সেনাবাহিনীর হাতে এমন খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি দেশেই আছেন এবং তাকে কেউ আটক করেননি বলে দাবি করেছেন এই পুলিশ কর্মকর্তা।
ভারতে থাকা শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।মঙ্গলবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জুনাইদ আহমেদ পলক। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে আজ (মঙ্গলবার) বিকেল ৩ টার দিকে তাকে আটক করা হয়েছে।
গত এক মাসের বেশি সময় ধরে চলা কোটাবিরোধী আন্দোলন যখন শেষ পর্যন্ত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নিলো তখনও বলপ্রয়োগ করে টিকে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা সরকার। কিন্তু শেষ পর্যন্ত তার মাটি কামড়ে ক্ষমতা ধরে রাখা সম্ভব হলো না। যদিও তিনি সব রকম চেষ্টাই করেছিলেন। ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণ-নির্যাতনের খড়গ চাল
অন্তর্বতীকালীন সরকার আজকেই গঠন করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (০৬ আগস্ট) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আগের দিন তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।