রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আগের দিন তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ব্যাপক হামলা-ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা। এ সময় বাড়িতে থাকা তার ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জার ঘর থেকে তিন বস্তা টাকা পেয়ে তা ভাগবাটোয়ারা করে নেন তারা।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সচিবালয়সহ সরকারি বিভিন্ন দপ্তরে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাই হামলার আতঙ্কে আজ অফিসে আসেননি। এই চিত্র দেখা গেছে নির্বাচন কমিশনেও (ইসি)। সরকারি অফিস খোলা থাকলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্
চাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরদিনই শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সব অফিস-আদালত খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে অফিসগামী যানবাহন সড়কে বের হতে শুরু করে। তবে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কোনও পুলিশ সদস্য ছিলেন না। এতে যান চলাচলে বিঘ্ন ও বিশৃঙ্খলার
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
২৬ দিন বন্ধ থাকার পর খুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়। আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৭টায় রাজধানীর নয়া পল্টনে নিজস্ব কার্যালয়ের তালা খুলেন অফিসকর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে সোমবারই (৫ আগস্ট) ভারতে গেছেন শেখ হাসিনা। তিনি এখন যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। তবে এখনো ব্রিটিশ সরকার তার আবেদন মঞ্জুর করেনি। তাই যুক্তরাজ্য আশ্রয় না দেয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা।
দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে প্রধানমন্ত্রীর পদ থেকে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে এমনটা দাবি করেছেন শেখ হাসিনার ছেলে ও সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
ঢাকার সাভারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নারীসহ ৯ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এ সময় সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত শতাধিক। সোমবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী এ তথ্য জানান।
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার ভোরে ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জিএম কাদের বলেন, কোটা সংস্কার করতে গিয়ে ছাত্ররা জাতিকে মুক্তি দিয়েছে। আন্দোলনের ছাত্ররাই আমাদের মুক্তির দূত। তাদের এই ত্যাগ জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণে রাখবে।
সভায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সকলকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয় এবং সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ারে কথা বলার সময় জয় আরো জানান, তার মা গতকাল (রবিবার) থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন। পরিবার জোর দেওয়ার পরে নিজের সুরক্ষার জন্য তিনি দেশ ছেড়েছেন।
সোমবার (৫ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, সোমবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান।
খুব শিগগির ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।