বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনার ঘোষণা দিয়েছে। ঢাকামুখী লং মার্চটি আগামীকাল মঙ্গলবার হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে আজ সোমবারই করা হবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
বাম নেতারা বলেন, দেশকে ক্রমাগত গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ক্ষমতাসীনরা। ফলে এখনই শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে অন্তবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানানো হয়।
বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করবে বলে রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
অসহযোগ আন্দোলনসহ চলমান আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারীদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে।
রোববার (৪ আগস্ট) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তাদের একটাই উদ্দেশ্য ক্ষমতায় যাওয়ার জন্য এটা করে যাচ্ছে। শেখ হাসিনা পদত্যাগ করলে তারা ক্ষমতা নেবেন, কীভাবে নেবেন এ ধরনের বিষয় চলে এসেছে। এই দাবির ফলে ছাত্রদের দাবির যৌক্তিকতা নেই। কারণ তারা কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু তারা এ কথা বলছে।
আসিফ মাহমুদ বলেন, ‘পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।’
দেশের চলমান পরিস্থিতিতে আগামীকাল সোমবার (৫ আগস্ট) থেকে বুধবার পর্যন্ত (৭ আগস্ট) ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার (৪ আগস্ট) এক নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির কারণে সৃষ্ট পরিস্থিতিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে অবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তাদের প্রস্তাবে বলা হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে প্রাণহানির খবরও পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনীতে পাঁচজন, রংপুরে চারজন, পাবনায় তিনজন, মুন্সীগঞ্জে দুইজন, কুমিল্লায় একজন, মাগুরায় একজন ও বরিশালে একজনের মৃত্যুর তথ্য
বিবৃতিতে বলা হয়, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন,দেশের কোথাও আমরা ইন্টারনেট বন্ধ করিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সহিংসতা চলাকালীন যেখানে মোবাইল ইন্টারনেট পাওয়া যাচ্ছে না, তখন এ মন্তব্য করেন পলক।
ড. কামাল হোসেন অরাজনৈতিক এ আন্দোলনকালে বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ অনেক শান্তিপ্রিয় নাগরিক নিহত, হাজার হাজার মানুষ আহত ও গণগ্রেপ্তার, গণনির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হত্যা, নির্যাতনের প্রতিটি ঘটনা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত পূর্বক জড়িতদের শান্তির দাবি করেছেন তিনি
সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনে ব্যাপক সহিংসতার মধ্যে আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রবিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘আমি ’৬৯-এর গণঅভুত্থান দেখেছি, ’৯০-এর গণঅভুত্থানও দেখেছি। সাধারণ শিক্ষার্থীরা সেসব গণঅভুত্থানের চেয়েও বেশি জনসমর্থন নিয়ে আন্দোলন করছেন। ভেতরে ভেতরে একটা বিরাট গণঅভুত্থান ঘটে গেছে। তাই সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।'
আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের শক্ত হাতে দমনে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য জানিয়েছেন।