কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় প্রকাশিত সংবাদে গণমাধ্যমের প্রতি উষ্মা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মিডিয়ার হেডিং দেখলে মনে হয় সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রলীগ। অথচ বেশিরভাগ
কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের তোপের মুখে হল ছাড়তে হলো ওই হলের ছাত্রলীগ সভাপতিসহ ১০ নেত্রীকে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১২টার দিকে ছাত্রলীগের ওই ১০ নেত্রী প্রক্টোরিয়াল বডির সহায়তায় হল ছেড়ে বেরিয়ে যান।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন নিয়ে দলের নেতা-কর্মীদের নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার (১৭ জুলাই) সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছাড়ছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (১৭ জুলাই) সকাল থেকে তারা হল ছাড়তে শুরু করেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে শিক্ষার্থীদের মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মহানগর দক্ষিণ ছাত্রলীগের হামলার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হলে হলে ছাত্রলীগ নেতাদের মেরে হলছাড়া করছেন। মঙ্গলবার রাতের মধ্যে ঢাবির মেয়েদের পাঁচ হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের হল থেকে বের করে দেন
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় নিহত দুই যুবকের মধ্যে অপরজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত যুবকের নাম সবুজ আলী (২৫)। তিনি নীলফামারি সদর উপজেলার বাদশা আলীর ছেলে।
সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে শিক্ষার্থী, পথচারীসহ ছয়জন নিহত হয়েছেন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিহতদের গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম।
মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ঢাকার মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাতে সারাদেশের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, দুপুর ২টার পর শিক্ষার্থীরা মহাখালী রেলগেইটে অবরোধ করলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার পর পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা আর নিরাপত্তা শঙ্কায় হল ছাড়ছেন অনেক শিক্ষার্থী। শিক্ষার্থীদের ভাষ্য, আন্দোলনে অংশ নেওয়ায় সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগের নেতাকর্মীরা অনেক শিক্ষার্থীকে হয়রানি ও মারধর করে
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চলমান কোটা সংস্কার আন্দোলনে দুজনের মৃত্যুর যে দাবি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র করেছেন, তার পক্ষে কোনো প্রমাণ নেই। কোনো রকম তথ্য যাচাই না করেই যুক্তরাষ্ট্রের এমন ভিত্তিহীন দাবি সহিংসতাকে উসকে দিতে পারে।
কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কালকে (সোমবার) মনে হয়েছে আমি চোখের সামনে ফ্যাসিবাদ দেখছি।
রাজধানীর নতুন বাজার এলাকায় কোটা সংস্কারে আন্দোলনরত বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনার সূত্রপাত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলমত নির্বিশেষে স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। তিনি বলেন জাতির পিতা যে আহ্বানে নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার-সংসার, বাবা-মা সবকিছু ছেড়ে দিয়ে দেশকে স্বাধীন করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল। তাদের এ আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিনা উস্কানিতে সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগের ওপর নির্বিচার হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষে কথা বলছে। এটা স্পষ্ট এর পেছনে রয়েছে বিএনপি-জামাত।
আগের দিনের সহিংসতার পর কোটাবিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগ ফের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়ায় থমথমে পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সোমবার রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে কোটাবিরোধী আন্দোলনকারীরা জানান, মঙ্গলবার বেলা ৩টায় রাজু ভাস্কর্যসহ দেশের সব বিশ্ববিদ্যালয়