কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে নিজেদের সমর্থনের কথা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে শিক্ষার্থীদের এই আন্দোলনে মাঠে নামারও ঘোষণা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের বিষয়ে অবশেষে মুখ খুললেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের আগামী এক মাস অপেক্ষা করতে বলেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) হাইকোর্টের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে তারা বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেন। সোমবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও কোটা সংস্কার দাবিতে তারা এ আন্দ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সোমবার দিবাগত রাতে সহিংস হামলা চালিয়েছে ছাত্রলীগ। বহিরাগতদের নিয়ে দুই দফায় হামলা চালায় তারা। পরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য নেতা-কর্মীরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের কক্ষে তল্লাশি চালিয়েছেন। হলে প্রবেশ ও কক্ষে তল্লাশির সময় কিছু নেতা-কর্মীদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দেখা গেছে।
সাঈদ খোকন বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি কোমলমতি শিক্ষার্থীদের সামনে রেখে কোটা সংস্কারের আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। এক-এগারোর এই দিনে (২০০৭ সালের ১৬ জুলাই) অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় জাতির পিতা বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, এদিন দুপুর ৩টার পর থেকে রাত ৯টা পর্যন্ত ২৯৭ জন আহত শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপি বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
সোমবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর রমনাপার্কে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে চলমান বৃক্ষরোপণ সপ্তাহের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পত্রপত্রিকা কি লিখল সেটা দেখে নার্ভাস হওয়ারও কিছু নেই, ঘাবড়াবারও কিছু নেই। বরং দেখবেন, এর কোনো সত্যতা আছে কি না? যদি না থাকে সেটাকে সোজা ডাস্টবিনে ফেলে দেবেন, পড়ারও দরকার নেই। এটা হলো আপনাদের প্রতি আমার পরামর্শ। আমি নিজেও অনেক পত্রিকা পড়ি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের পরে শহীদুল্লাহ হল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দোয়েল চত্বর এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। সোমবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে এ খবর পাওয়া যায়।
আমাদের সরকার অনেক শক্তিশালী সরকার, আমরা দেশকে কখনো অস্থিতিশীল করতে দেবো না। সোমবার (১৫ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে একইদিনে তিন রোগীর হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার ছাড়া কৃত্রিম অ্যাওটিক ভাল্ভ রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশে হৃদ্রোগের চিকিৎসায় এটি একটি যুগান্তকারী ঘটনা।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এবং বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া শেষে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা দখলে নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা
কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় ইডেন কলেজের শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন শিক্ষার্থী এমন অভিযোগ করেন।
প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি বন্ধে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্ব স্ব মন্ত্রণালয়ে একেবারে নিচের দিক পর্যন্ত আপনাদের নজরদারি বাড়াতে হবে। আমাদের ওপরের দিক খুব ভালো আছে, নিচের দিকে কিছু সমস্যা হয়। কাজেই সেগুলো যাতে না হয় সবার মাঝে সেই চেতনাটা গ