এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আশপাশে বিকট শব্দে পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
নানক আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে যত টাকা লাগে তত টাকা দিবেন প্রধানমন্ত্রী। মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন। সিলেটের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নে দেশ ও জনগণের জন্য যে প্রস্তাবটি বেশি লাভজনক তা নেওয়া হবে। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য চীন ও ভারত আলাদা আলাদা প্রস্তাব দিয়েছে। আমাদের দেশের জনগণের জন্য যেটি অধিক লাভজনক ও উপযোগী হবে সেটাই আমরা গ্রহণ করব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা আমার মধ্যে কখনো ছিল না, এখনো নেই। আমি জানি এসব পুরস্কার যারা পান, তার পেছনে একটি রাজনীতি থাকে। আমি এগুলো চাই না। অথচ পার্বত্য অঞ্চলে আমি শান্তি প্রতিষ্ঠা করেছি। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি বিরল ঘটনা। আর আমি না কি নোবেল প্রাইজের জন্
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের মূল লক্ষ্যই হলো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। যার কারণে তাকে একটি মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এর সঙ্গে বেগম খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন। পরদিন ২৬ জুন থেকে শুরু হয় যান চলাচল। সোমবার (২৪ জুন) পদ্মা সেতুর দুই বছর পূর্ণ হয়েছে। উদ্বোধনের দুই বছরের মাথায় এক কোটি ২৭ লাখ ১৩ হাজার ২৭৫টি যানবাহন পারাপার বাবদ সেতুতে টোল আদায় হয়েছে এক হাজার ৬৪৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজ
তিস্তা নিয়ে মমতা ব্যানার্জির চিঠি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফর নিয়ে আজ মঙ্গলবার সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলার আবেদনের শুনানির জন্য আগামী ১০ জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসেন এ মামলার চার্জশুনানির দিন ধার্য করেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে এদেশকে স্মার্ট ও উন্নত করে তুলতে হাইড্রোগ্রাফি, সমুদ্র বিজ্ঞান এবং সুনীল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর।
যারাই দুর্নীতিবাজ তারাই শেখ হাসিনার ঘনিষ্ট লোক, এটিই আজ অত্যন্ত সত্য কথা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শেখ হাসিনা দেশ বিক্রি করে না, কারণ আমরাই এই দেশ স্বাধীন করেছি। যারা বিক্রির কথা বলে, তারাই ৭১ এ পাকিস্তানের দালালি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন আজ মঙ্গলবার। গণভবনে বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২১ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বৈশ্বিক চাহিদা অনুধাবন করে তাঁর সরকার কৃষি, পশুচিকিৎসা, প্রাণী বিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, ডিজিটাল ইসলামিক, আরবি, টেক্সটাইল, সমুদ্রিক, বিমান চলাচল, মহাকাশ এবং ফ্যাশন ও প্রযুক্তি বিষয় অন্তর্ভূক্ত করে বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে।
বিবৃতিতে মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতা আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু ও অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এ সময় মন্ত্রী বলেন, আমরা শুধু ত্রাণ বিতরণ করতে চাই না। বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার। দেশের যেকোনো দুর্যোগ দুঃসময়ে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়ায়। শেখ হাসিনা তার লক্ষ্য অনুযায়ি কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ নির্মাণে তিনি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তারই হাত ধরে দেশ এগিয়ে
বিমান বাহিনী প্রধান নৌ সদরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেখানে নৌবাহিনীর চৌকস কন্টিনজেন্ট বিমান বাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
আনিসুল হক আরও বলেন, ‘যখন আমাদের চিকিৎসকরা মনে করেছিলেন, দেশের বাইরে থেকে চিকিৎসক এনে খালেদা জিয়ার চিকিৎসা করতে হবে, তখন সরকার সেই অনুমতি দিতে কার্পণ্য করেনি। কাজেই আমার জন্য খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকর করেছেন।’