মন্ত্রী বলেন, ইতোমধ্যে ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৫৪টি মিটার গেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ রেল ইঞ্জিন এবং ৫০টি মিটার গেজ রেল ইঞ্জিন সংগ্রহের জন্য প্রকল্প গ্রহণের কাজ
স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ওভেন এবং ডেনিমের চাহিদা প্রায় আট বিলিয়ন মিটার। এর মধ্যে চার বিলিয়ন মিটার দেশে উৎপাদিত হয় এবং চার বিলিয়ন মিটার আমদানি করা হয়। নিট সুতার চাহিদা প্রায় ১৬ লাখ টন। এর মধ্যে ১২ লাখ টন সুতার দেশে উৎপাদিত হয় এবং প্র
আনোয়ার হোসেনের নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাইফুল হক। তিনি বলেন, গত বেশ কিছুকাল ধরে সীমান্তে বিএসএফ বাংলাদেশিদের হত্যার ঘটনা বৃদ্ধি করেছে। এটা বাংলাদেশকে দেয়া বিএসএফ এর ওয়াদার পুরোপুরি বরখেলাপ।
ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে তুলে ধরা ৫ প্রস্তাবের মধ্যে রয়েছে: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখে এ যাবত গৃহীত ব্যবস্থার পাশাপাশি পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা; রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির মধ্যে অর্থ সম্পদ অর্জণকারিদের খুজে বের করে শাস্তি ও তাদের অর্থ—সম্পদ—
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভা সদস্য ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। সোমবার (১০ জুন) দিল্লির আইটিসি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সোনিয়া গান্ধী।
প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সোমবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এ আগ্রহের কথা জানান রাষ্
দ্বৈত নাগরিকত্ব থাকলেও কোনো ব্যক্তি যদি নিজেকে বাংলাদেশি নাগরিক প্রমাণ করতে পারেন তাহলে তাকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ, কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রিজভী বলেন, আমরা বাংলাদেশের মানুষ এক দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে বসবাস করছি, দিনযাপন করছি। একদিকে সরকারি আক্রমণ, একদিকে গুম খুন ক্রসফায়ার, আরেক দিকে ক্ষুধায় দারিদ্রতায় বঞ্চনায় মানুষ আত্মহত্যা করছে। মায়েরা, পিতামাতারা তার সন্তান বিক্রি করছে। এ উপহার দিয়েছেন সরকার।
মেয়র বলেন, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে আমাদের মশককর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। আমরা যেমন পরিষ্কার করে দেব তেমনি মশার লার্ভাও ধ্বংস করব। লার্ভা ধ্বংস করার মাধ্যমেই কিন্তু আমরা এডিস মশার বিস্তার পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে পারি। সেজন্য আমি স
সিলেবাস শেষ করতে প্রয়োজনে ঈদের ছুটিতে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। রবিবার (৯ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
ভুটানের প্রধানমন্ত্রীকে তিনি বলেন, এর জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তির প্রয়োজন এবং আমরা ইতোমধ্যে ভারতের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি।
অভিনন্দন বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু’র পর নরেন্দ্র মোদি টানা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। তার বলিষ্ঠ নেতৃত্বে ভারত বিশ্ব রাজনীতিতে শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে সমর্থ হয়েছে।’
দাগী ঋণখেলাপিদের বিশেষ ট্রাইবুনালে নিয়ে তড়িঘড়ি করে একটা ব্যবস্থা করেন জানিয়ে ইনু বলেন, ‘উপজেলায় রাজস্ব অফিস নেই কেন? একটা ইউনিয়নে পাঁচটা গ্রোথ সেন্টার আছে। ইউনিয়নে যারা স্থায়ী দোকান নিয়ে ব্যবসা করে, তাদের কর জালে আনেন। সেখানে লাখো কোটি টাকা রাজস্ব বাড়াতে পারেন।’
আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, গণফোরাম সাধারণ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম
তিনি বলেন, রাতের আঁধারে কিছু গরু দেশে ঢুকছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে, তবে সীমান্ত রক্ষাকারী বাহিনী তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন। চোরাচালানের মাধ্যমে যারা দেশে পশু আনছে, তারা অবৈধ পথ অবলম্বন করছেন।
তিনি বলেন, জাপানের প্রতিনিধি দলকে তাদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের জন্য টিটিসির ব্যবস্থা করা হবে। সেখানে তারা আগ্রহী কর্মীদের প্রশিক্ষণ প্রদান করবে এবং যোগ্যদের বাছাই করতে সক্ষম হবে।