আজ শুক্রবার খাগড়াছড়ি জেলাসদরের কমলছড়ি গ্রামে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ‘পার্বত্য বৌদ্ধ মিশন (পিবিএম) অনাথালয়’ পুনরায় চালুর লক্ষ্যে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।
‘‘সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাত্র সাড়ে তিন বছর… এই সাড়ে তিন বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন… তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে। সেই বাংলাদেশকে আবারো তলাবিহীন করে ফেলেছে এই সরকার।”
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে সরকার দুর্নীতি ও লুণ্ঠনের পরিবেশ ও ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছে, আর তার বিনিময়ে প্রজাতন্ত্রের কিছু কর্মচারী অবৈধ নিষ্ঠুর ও নির্দয়প্রকৃতির স্বৈরশাসনকে সমর্থন দিয়ে যাচ্ছে। সরকারের প্রশ্রয় এবং আস্কারা ছাড়া বেনজীরদের ন্যায় ফ্রানকেইন
আন্তোনিও গুতেরেস বলেন, 'বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ জাতিসংঘের অনেক কর্মযজ্ঞে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে এবং সেই কারণেই আমরা বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে বিবেচনা করি।'
মির্জা আব্বাস বলেন, ‘শহীদ জিয়াউর রহমান শুধু স্বাধীনতা ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, সম্মুখযুদ্ধও করেছেন। যে কাজটি তাদের (আওয়ামী লীগ নেতাদের) করার কথা ছিল সেটি জিয়াউর রহমান করেছেন। কিন্তু সময় তারা দেশকে বিপদে ফেলে চলে গিয়েছিলেন। এর জন্যই জিয়াউর রহমানের প্রতি তাদের এত ক্ষোভ।’ বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘ম
মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বনই সরকার রাখেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মন্ত্রী হাছান বলেন, 'বিএনপি ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুদিবসে নানা বক্তব্য দেয়। কিন্তু তারা ক্ষমতায় থেকেও এই হত্যার বিচার করেননি, বরং এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা।'
মিয়ানমার থেকে বিতাড়িত এসব রোহিঙ্গার ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা আগে থেকেই বলে আসছিলাম, এদের দ্রুত সময়ের মধ্যে স্বদেশ মিয়ানমারে ফেরত পাঠানো না গেলে এখানে অস্থিরতা তৈরি হতে পারে। রোহিঙ্গাদের ফেরত পাঠানো না গেলে উখিয়া-টেকনাফে আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাব তৈরি হতে পারে। অস্ত্রের ঝনঝনানি হতে পারে। অনেক কিছুই
বিএনপি মানসিক অশান্তিতে ভুগছে মন্তব্য করে কাদের বলেন, তারা একরাশ ব্যর্থতার স্তূপের উপর দাঁড়িয়ে। তারা মানসিক অশান্তিতে ভুগছে। মানসিক অস্থিরতার মধ্যে সত্য কথা বলতে তারা ভুলে গেছে।
দেশে গণতান্ত্রিক ধারায় পরিবর্তন আনতে অতীতের মতো ছাত্রসমাজকে রাজপথে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ‘৫২ ভাষা আন্দোলন, ৬২’ শিক্ষা আন্দোলন, ‘৬৯’র গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, ‘৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা প্রসঙ্গ টেনে তিনি এই আহ্বা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার নির্বিকার নয়। আমি মন্ত্রী, আমি যদি কোনো দুর্নীতি করি সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে? প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে। প্রধানমন্ত্রী অফিসের কিছু লোককেও শাস্তি দিয়েছেন। খালেদা জিয়ার আমলে তারা কি কাউকে শাস্তি দিয়ে
তিনি বলেন, টার্মিনাল ভবনের কাজ খুব সুন্দর হয়েছে। ভবনটি অনেক দৃষ্টিনন্দন হয়েছে। তবে এর সফলতা নির্ভর করে এর সঠিক রক্ষণাবেক্ষণের উপর। এটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মেইনটেনেন্স ভালোভাবে করতে হবে। বাংলাদেশের আবহাওয়া বিবেচনা করলে এখানে ধুলাবালি রয়েছে, মাকড়সা-পাখি বাসা বাঁধার সম্ভাবনা রয়েছে।
ইউএসএআইডির অর্থায়নে স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইনের অংশ হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বর্তমান ও সাবেক সংরক্ষিত আসনের নারী সদস্যদের নিয়ে বৃহস্পতিবার ঢাকায় একটি হোটেলে মতবিনিময় সভার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে ১০ জন সংরক
সভা শেষে মো. তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর সকল বর্জ্য অপসারণ এবং কোরবানির স্থান পরিস্কার করতে হবে। অতীতেও নির্দেশনা ছিল, কোরবানির পরেরদিন সূর্য ওঠার আগেই সকল বর্জ্য অপসারণ করার। কিন্তু দেখা গেছে, ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারিত হয়েছে। কাজেই অতীতে যত সিদ্ধান্ত
মন্ত্রী বলেন, ‘চিন্তার বিষয় হলো একজন পঞ্চাশোর্ধ নারীও জলদস্যু। মূলত ক্ষমতাশালীদের হাতে নির্যাতনের হয়ে অনেকে এ পথ বেছে নেন। এমন অনেক গল্প আছে। আমরা তাদের সুপথে ফেরার ও সমাজে করে খাওয়ার মতো ব্যবস্থা করছি। তাদের মামলাগুলো তুলে নিয়ে সহায়তা করবো। তবে খুন ও ধর্ষণের অভিযুক্তদের মামলা তুলবো না।’
তিনি আরও বলেন, জীবনযাত্রার ব্যয় মিটাতে মানুষ যখন বিপর্যস্ত তখন ওয়াসা বোর্ডকে পাশ কাটিয়ে স্বেচ্ছাচারী পন্থায় একলাফে ১০ শতাংশ মূল্যবৃদ্ধি 'মরার উপর খাড়ার ঘা' এর মত। জনদূর্ভোগের বিষয় বিবেচনায় না নিয়ে পানির মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই আমলাতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করা
ঘূর্ণিঝড় রিমালে দুর্গতদের ক্ষতি পোষাতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের পাশে আছি; যা যা প্রয়োজন সব করে দেব। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে