প্রতিবেদক, রাজনীতি ডটকম

গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করতে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ এবং এনআরবি ব্যাংক পিএলসি। এই অংশীদারত্বের ফলে নগদের প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের যেসব এলাকায় এনআরবি ব্যাংকের শাখা নেই, সেখানেও ব্যাংকটি বিভিন্ন সেবা পৌঁছে দিতে পারবে। পাশাপাশি প্রবাসী আয় (রেমিট্যান্স) দ্রুত গ্রাহকের নগদ ওয়ালেটে পৌঁছে দেওয়ার পাশাপাশি ন্যানো লোন, করপোরেট কালেকশনসহ আরও বিভিন্ন সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সোমবার (২০ জুলাই) রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়, এই অংশীদারত্ব দেশের প্রত্যন্ত অঞ্চলে আর্থিক সেবার বিস্তার ঘটানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব ফেলবে।
চুক্তিপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজ খান।
চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স দ্রুত নগদের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের ওয়ালেটে পৌঁছে দেওয়া হবে। ফলে উপকারভোগীরা দেশের যেকোনো স্থান থেকে ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে নগদ ও এনআরবি ব্যাংক যৌথভাবে ন্যানো লোন, করপোরেট কালেকশনসহ আরও বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে কাজ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন ও এম. রশিদুল হুদা, শাখা ব্যাংকিং বিভাগের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী, ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. আরিফুজ্জামান, রেমিট্যান্স বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সৈয়দ মাহফুজ আলীসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “ফিনটেক আগামী দিনে লেনদেনের প্রথাগত পদ্ধতিকে বদলে দেবে। সময়ের চাহিদা পূরণে প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগদ সেই প্রয়োজন মেটাতে কাজ করছে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে।”
এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, “আমরা প্রথাগত লেনদেন পদ্ধতির পরিবর্তন চাই। সে কারণে নগদের মতো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তির মাধ্যমে আমাদের সেবার পরিধি আরও বাড়বে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে দেশব্যাপী আমাদের ১০৯টি শাখা ও উপশাখা থাকলেও প্রত্যন্ত অঞ্চলের সব গ্রাহকের কাছে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয় না। নগদের তিন লাখের বেশি এজেন্ট পয়েন্টের মাধ্যমে আমাদের গ্রাহকরা সেবা পেলে সেটি সেবার পরিধিকে অনেক বিস্তৃত করবে।”
দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে নগদ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি শুরু থেকেই প্রবাসী ও তাদের পরিবারের জন্য সচেতনতামূলক এবং পুরস্কারভিত্তিক বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।
সম্প্রতি ‘হার না মানা হার’ শিরোনামের একটি ক্যাম্পেইনের মাধ্যমে নগদের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণকারী প্রবাসী পরিবারের সদস্যদের জন্য স্বর্ণের হার জয়ের সুযোগও চালু করেছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া ‘বাংলা কিউআর’ (Bangla QR) পেমেন্ট সেবা এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সুবিধা চালুর মাধ্যমে ক্যাশলেস লেনদেনের সুযোগ আরও সম্প্রসারণ করেছে নগদ। বর্তমানে দেশের প্রায় ১০ লাখ বাংলা কিউআর মার্চেন্ট পয়েন্টে নগদ অ্যাপ ব্যবহার করে সহজেই ডিজিটাল পেমেন্ট করা যাচ্ছে।

সম্প্রতি ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর দুপক্ষের মধ্যে উত্তেজনা চরম রূপ নেয়। এর জবাবে টানা নবম রাতের মতো তেহরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান তাদের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির প্রতিশ্রুতি স্থগিত ঘোষণা করেছে এ
২ দিন আগে
এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধ উত্তরণ বিলম্বিত করার জন্য নয়। বরং উত্তরণকে আরও মসৃণ, টেকসই ও স্থিতিশীল করাই এর উদ্দেশ্য।
৩ দিন আগে
স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৬ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৩ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ৮৫.২৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪২ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০.০২ ডলারে উঠেছে।
৬ দিন আগে
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়। নতুন তালিকা অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা, যা প্রতি গ্রাম হিসেবে ১৮ হাজার ৮৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৯ হাজ
৮ দিন আগে