আরও ১০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মার্কিন ডলার। ছবি: সংগৃহীত

দেশের ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১০ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে কেবল মে মাসেই কেন্দ্রীয় ব্যাংকটি ৫৬ কোটি ৫০ লাখ ডলার কিনেছে। আর গত জুলাই থেকে এখন পর্যন্ত কেনা ডলারের পরিমাণ ৬২৩ কোটি ৮৫ লাখ।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, বাজারে এখন চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি। তাই রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য ধরে রাখতে গত জুলাইয়ে ডলার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এসব ডলার কেনা হয়েছে। প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

এর আগে গত জুলাই থেকে দফায় দফায় মার্কিন ডলার কিনে আসছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে গত বছরের ১৩ জুলাই ১৮টি ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। একদিন পর ১৫ জুলাই ৩১ কোটি ৩০ লাখ ডলার ও এর এক সপ্তাহ পর ২৩ জুলাই আরও এক কোটি মার্কিন ডলার কেনে ব্যাংকটি।

এরপর গত ৭ আগস্ট সাড়ে চার কোটি ডলার, ১০ আগস্ট আট কোটি ৩০ লাখ ডলার, ১৪ আগস্ট ১৭ কোটি ৬৫ লাখ ডলার, ২৮ আগস্ট ১৪ কোটি ৯৫ লাখ ডলার, ২ সেপ্টেম্বর চার কোটি ৭৫ লাখ ডলার, ৪ সেপ্টেম্বর ১৩ কোটি ৪০ লাখ ডলার, ৯ সেপ্টেম্বর সাড়ে ২৬ কোটি ডলার, ১৫ সেপ্টেম্বর ৩৫ কোটি ৩০ লাখ ডলার, ২২ সেপ্টেম্বর ১২ কোটি ৯০ লাখ ডলার, ৬ অক্টোবর ১০ কোটি ৪০ লাখ ডলার, ৯ অক্টোবর ১০ কোটি ৭০ লাখ ডলার ও ২৪ অক্টোবর তিন কোটি ৮০ লাখ ডলার কেনা হয়েছিল।

পরে গত ৯ ডিসেম্বর ২০ কোটি ২০ লাখ ডলার, ১১ ডিসেম্বর ১৪ কোটি ৯০ লাখ ডলার, ১৫ ডিসেম্বর ১৪ কোটি ১৪ লাখ ডলার, ১৭ ডিসেম্বর ছয় কোটি ৭০ লাখ ডলার, ২১ ডিসেম্বর ছয় কোটি ডলার, ২৯ ডিসেম্বর ১১ কোটি ৫০ লাখ ডলার ও ৩০ ডিসেম্বর আট কোটি ৯০ লাখ ডলার কেনা হয়।

এ বছরে ৬ জানুয়ারি ২২ কোটি ৩৫ লাখ ডলার, ৮ জানুয়ারি ২০ কোটি ৬০ লাখ ডলার, ১২ জানুয়ারি আট কোটি ১০ লাখ ডলার, ২০ জানুয়ারি চার কোটি ৫০ লাখ ডলার, ২৯ জানুয়ারি পাঁচ কোটি ৫০ লাখ ডলার কেনে বাংলাদেশ ব্যাংক।

এরপর ২ ফেব্রুয়ারি ২১ কোটি ৮৫ লাখ ডলার, ৩ ফেব্রুয়ারি ১৭ কোটি ১০ লাখ ডলার, ৫ ফেব্রুয়ারি ১৯ কোটি ৬৫ লাখ ডলার, ৯ ফেব্রুয়ারি ২০ কোটি ৯০ লাখ ডলার, ১০ ফেব্রুয়ারি ১৭ কোটি ১০ লাখ ডলার, ২২ ফেব্রুয়ারি ১২ কোটি ৩০ লাখ ডলার ও ২৪ ফেব্রুয়ারি আট কোটি ৭০ লাখ ডলার কেনা হয়।

গত মার্চ ও এপ্রিলে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনার পরিমাণ ছিল খুব কম। এর মধ্যে ২ মার্চ আড়াই কোটি ডলার ও ১৬ এপ্রিল পাঁচ কোটি ডলার কেনা হয়। মে মাসে ফের ডলার কেনার গতি বেড়েছে।

৪ মে তিন কোটি ডলার, ৫ মে পাঁচ কোটি ডলার, ১১ মে সাড়ে চার কোটি ডলার, ১২ মে দুই কোটি ডলার, ১৩ মে আড়াই কোটি ডলার ও ১৪ মে চার কোটি ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। এরপর ১৮ মে ১০ কোটি ডলার ও ২০ মে আরও ১০ কোটি ডলার কেনা হয়।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement