যুদ্ধের বাজারেও আরামকোর মুনাফা অব্যাহত, ৩ মাসে বেড়েছে ২৬%

ডেস্ক, রাজনীতি ডটকম
আরামকো সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি, যেটি বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালিতে অচলাবস্থার মধ্যেও সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর মুনাফায় ব্যাপক উল্লম্ফন দেখা গেছে৷ বেড়েছে রাজস্ব আয়ের পরিমাণও।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এ বছরের প্রথম প্রান্তিক তথা জানুয়ারি থেকে মার্চে প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। একই সময়ে রাজস্ব প্রায় ৭ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

সৌদি আরামকো বলছে, মূলত তাদের পূর্ব-পশ্চিম পাইপলাইন ব্যবস্থার কারণেই এই মুনাফা অর্জন সম্ভব হয়েছে। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হলেও এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন করেছে আরামকো। পাইপলাইনটি দিয়ে সৌদি আরবের পূর্ব উপকূল থেকে লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু বন্দরে তেল সরবরাহ করা হয়।

আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী আমিন নাসের বলেন, এই পাইপলাইন জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ ধমনী হিসেবে কাজ করেছে এবং বৈশ্বিক জ্বালানি ধাক্কার প্রভাব কমাতে সহায়তা করেছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সীমাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য এটি স্বস্তি এনে দিয়েছে।

বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফেব্রুয়ারির শেষ দিনে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কার্যত এই প্রণালি বন্ধ রয়েছে। ইরানের অনুমতি নিয়ে হাতেগোনা দুয়েকটি দেশের জাহাজ চললেও তাতে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা কাটেনি।

সংঘাতের জেরে অপরিশোধিত তেলের দাম (আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড) বেড়ে প্রায় ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছেছে, যা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। বাড়তে বাড়তে এই দাম ১২০ ডলার পর্যন্ত স্পর্শ করেছে, যা এখনো হ্রাসবৃদ্ধির মধ্যে রয়েছে।

আমিন নাসের সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি এখনই খুলে দেওয়া হলেও বাজার স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে। ব্লুমবার্গকে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি বলেন, যদি আজই প্রণালির মাধ্যমে বাণিজ্য ও জাহাজ চলাচল স্বাভাবিক হয়, তবুও তেলের বাজার ভারসাম্যে ফিরতে কয়েক মাস সময় লাগবে। তবে বর্তমান সীমাবদ্ধতা আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকলে সরবরাহ সংকট দীর্ঘস্থায়ী হতে পারে এবং বাজার পুরোপুরি স্বাভাবিক হতে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

আরামকোর প্রধানের এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া অন্তর্বর্তী চুক্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান, যেটি আবার প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালির আশপাশেও নতুন করে সংঘর্ষ দেখা গেছে। ট্রাম্প এর আগে এই জলপথ খুলে দিতে প্রজেক্ট ফ্রিডম নামে নৌ অভিযান ঘোষণা করলেও পরে তা স্থগিত করেন।

এদিকে আরামকো জানিয়েছে, তারা তাদের ত্রৈমাসিক লভ্যাংশ ২১ দশমিক ৯ বিলিয়ন ডলারেই বহাল রাখবে। গত বছরের শেষে কোম্পানিটি লভ্যাংশ ৩ দশমিক ৫ শতাংশ বাড়িয়েছিল।

সৌদি সরকারের অভ্যন্তরীণ ব্যয়ের বড় অংশই আরামকোর লভ্যাংশের ওপর নির্ভরশীল। কোম্পানিটির ৮০ শতাংশের বেশি শেয়ার সরাসরি সৌদি সরকারের হাতে রয়েছে, আর দেশটির সার্বভৌম বিনিয়োগ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের কাছে রয়েছে আরও ১৬ শতাংশ শেয়ার।

সৌদি আরবের ধাহরানে সদর দপ্তরভিত্তিক আরামকো বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক প্রতিষ্ঠান। বিশ্ব জুড়ে কোম্পানিটিতে ৭৬ হাজারের বেশি কর্মী কাজ করছেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement