Ad

অর্থের রাজনীতি

এ সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

০৮ ফেব্রুয়ারি ২০২৬

আশিক চৌধুরী বলেন, ‘এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারার চুক্তি হচ্ছে না। তারা আমাদের কাছে একটু সময় চেয়েছে। কিন্তু আমাদের হাতে মাত্র দুটি কার্যদিবস বাকি আছে। তাই এ সময়ের মধ্যে (চুক্তি) হচ্ছে না।’

এ সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

পাকিস্তান থেকে রেল কোচ ও ওয়াগন আমদানির পথে বাংলাদেশ

০৮ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তান রেলওয়ের পক্ষ থেকে কম খরচে মানসম্মত কোচ সরবরাহের প্রস্তাবের প্রেক্ষিতে এই সফর অনুষ্ঠিত হয়। মূলত দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক এবং রেলওয়ে খাতের আধুনিকায়নে পারস্পরিক অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা সফল হলে বাংলাদেশের রেল যোগাযোগে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তান থেকে রেল কোচ ও ওয়াগন আমদানির পথে বাংলাদেশ

আবারও কমেছে সোনার দাম

০৮ ফেব্রুয়ারি ২০২৬

নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

আবারও কমেছে সোনার দাম

জাপান-বাংলাদেশ ইপিএ: বাণিজ্য কূটনীতির মাইলফলক বলছে বিজিএমইএ

০৮ ফেব্রুয়ারি ২০২৬

সংস্থাটি জানায়, শুক্রবার জাপানের টোকিওতে স্বাক্ষরিত এই ‘জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ)’ বাংলাদেশের বাণিজ্য কূটনীতিতে একটি ঐতিহাসিক মাইলফলক। এটি বাংলাদেশের প্রথম ইপিএ। বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাপানের পরর

জাপান-বাংলাদেশ ইপিএ: বাণিজ্য কূটনীতির মাইলফলক বলছে বিজিএমইএ

ডাচ্-বাংলা ব্যাংকের নতুন এমডি এহতেশামুল হক খান

০৭ ফেব্রুয়ারি ২০২৬

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মো. এহতেশামুল হক খান যোগদান করেছেন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি যোগদান করেন।

ডাচ্-বাংলা ব্যাংকের নতুন এমডি এহতেশামুল হক খান

বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট অনুষ্ঠিত

০৭ ফেব্রুয়ারি ২০২৬

বিক্রয় কর্মক্ষমতা পর্যালোচনা এবং উল্লেখযোগ্য সাফল্য উদযাপনের লক্ষ্যে বসুন্ধরা টিস্যু পারফরমার’স মিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাফওয়ান বসুন্ধরা গ্লোবালে অনুষ্ঠিত এ আয়োজনে বিক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট অনুষ্ঠিত

সোনার দাম ভরিতে বাড়ল ৭,৬৪০ টাকা

০৭ ফেব্রুয়ারি ২০২৬

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।

সোনার দাম ভরিতে বাড়ল ৭,৬৪০ টাকা

টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই

০৭ ফেব্রুয়ারি ২০২৬

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই

নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক

০৫ ফেব্রুয়ারি ২০২৬

মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে এ ডলার ক্রয় করা হয়েছে।

নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক

১৩৭০ কোটি টাকায় ২ লাখ ১০ হাজার টন সার কিনছে সরকার

০৪ ফেব্রুয়ারি ২০২৬

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মরক্কো থেকে এই সার আনতে ব্যয় হবে ৩১৯ কোটি ৫১ লাখ ৮ হাজার টাকা। প্রত

১৩৭০ কোটি টাকায় ২ লাখ ১০ হাজার টন সার কিনছে সরকার

‘পরবর্তী সরকার দায়িত্ব নিলে অর্থনৈতিক সংকটে পড়তে হবে না’

০৪ ফেব্রুয়ারি ২০২৬

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতি আর আগের মতো ভঙ্গুর বা অস্থিতিশীল অবস্থায় নেই। ভবিষ্যৎ সরকারের জন্য অর্থনৈতিক ভিত্তি স্থিতিশীল করা হয়েছে।

‘পরবর্তী সরকার দায়িত্ব নিলে অর্থনৈতিক সংকটে পড়তে হবে না’

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫ শতাংশ: এনবিআর

০৩ ফেব্রুয়ারি ২০২৬

গত জানুয়ারি থেকে গ্রাহকরা অভিযোগ করে আসছিলেন, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কাটা হচ্ছে। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি এনবিআরের নজরে আসার পর আজ উৎসে কর সংক্রান্ত এই স্পষ্টীকরণ ব্যাখ্যা দেওয়া হলো।

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫ শতাংশ: এনবিআর

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

০৩ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মাংস, ডিম ও দুধের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং বাজারমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে করণীয় নির্ধারণে রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের রপ্তানি খাত

০৩ ফেব্রুয়ারি ২০২৬

২০২৫-২৬ অর্থবছরের জুলাই-জানুয়ারি মেয়াদে মোট রপ্তানি হয়েছে ২৮ হাজার ৪১০ দশমিক ৫২ মিলিয়ন ডলার। যদিও এই অঙ্কটি গত অর্থবছরের একই সময়ের ২৮ হাজার ৯৬৯ দশমিক ৫২ মিলিয়ন ডলারের তুলনায় সামান্য কম। তবে সাম্প্রতিক মাসিক প্রবৃদ্ধি রপ্তানি খাতে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।

ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের রপ্তানি খাত

সকালের পর বিকেলেও কমে সোনার ভরি আড়াই লাখের নিচে

০২ ফেব্রুয়ারি ২০২৬

আজ একই দিনে সকাল ও বিকেলে দুই দফা কমানো হলো সোনার দাম। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের দাম কমায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি মূল্য নেমে এসেছে আড়াই লাখ টাকার নিচে।

সকালের পর বিকেলেও কমে সোনার ভরি আড়াই লাখের নিচে

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা

০২ ফেব্রুয়ারি ২০২৬

বিইআরসির ঘোষণা অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৬ টাকা। গত জানুয়ারি মাসে এই দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। এ নিয়ে টানা দুই মাস রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো।

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা

সোনার দাম আরও কমলো

০২ ফেব্রুয়ারি ২০২৬

দেশের বাজারে সোনার দাম আবারও কমল। এবার ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাকা। এর ফলে আজ সোমবার সকাল থেকে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।

সোনার দাম আরও কমলো
অর্থের রাজনীতি