শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কের উত্তেজনার মধ্যে দেশটিতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার। কিন্তু দেড় মাসের মাথায় সেই অবস্থান থেকে সরে এসে নরম হয়েছে সরকার। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অপসারণ করা ব্যাংক এমডিরা হলেন- সোনালী ব্যাংকের এমডি মো. আফজাল করিম, জনতা ব্যাংকের এমডি মো. আবদুল জব্বার, অগ্রণী ব্যাংকের এমডি মো. মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর, বেসিক ব্যাংকের এমডি মো. আনিসুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) এমডি মো. হাবিবুর রহমান গাজী।
চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ ও এর মালিকদের দেশে-বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ)। সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে এ সংক্রান্ত একটি ই-মেইল পাঠিয়েছে এফআইই
চলতি অর্থবছরেই বিশ্বব্যাংক বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। চলতি বছরের জুন শেষে দেশে বিদেশি ঋণের পরিমাণ ১০৩ দশমিক ৭৯ বিলিয়ন (১০ হাজার ৩৭৯ কোটি) ডলারে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) ১২ লাখ ৪৫ হাজার ৪৭৮ কোটি টাকা। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতি
ওরিয়ন গ্রুপের কর্ণধার ওবায়দুল করিমের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী-সন্তানসহ ছয়জন ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক সৌজন্য সাক্ষাৎ করেন। পরে উপদেষ্টা শারমীন এস মুরশিদ এ কথা জানান।
বুধবার ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টি কোম্পানির, কমেছে ২২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
বৈঠক শেষে সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, চাল ও গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আমরা চাই না কোনো ক্রমেই খাদ্য ঘাটতি পড়ুক। ইমিডিয়েট দরকার নেই। কিন্তু আমাদের স্টকে রাখার জন্য দুই লাখ টন চাল ও চার লাখ টন গম আমদানির জন্য অ্যাপ্রোচ করেছি।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে সৌদি আরবের সাবিক কৃষি পুষ্টি কোম্পানি, থেকে ১ম লটের ৩০ হাজার মেট্রিক টন বান্ধ গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১১৮ কোটি ১ লাখ ৮৮ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩২৭.৮
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদ থেকে পদত্যাগ করেছেন ড. এটিএম তারিকুজ্জামান। আজ মঙ্গলবার সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব বরাবর ইমেইলে তিনি পদত্যাগপত্র পাঠান। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছেও
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘জিডিপি, জাতীয় আয়, মূল্যস্ফীতি এবং এডিপির প্রাক্কলন করা হয় এগুলোর বস্তুগত ভিত্তিতে, যা অত্যন্ত দুর্বল। এগুলো কীভাবে হয় এসব বিষয় খতিয়ে দেখা হবে। এজন্য আমরা আলাদাভাবে বিবিএসের (পরিসংখ্যান ব্যুরো) সঙ্গে বসবো।’
প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভান্ডারে। রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার তিনশ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ডে যা ২০ হাজার মিলিয়ন ডলারের কাছাকাছি।
বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ তাদের ব্যবসায়িক কার্যক্রম টিকিয়ে রাখতে সরকারের কাছে আর্থিক, আইন ও সামাজিক সহায়তা চেয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানকে (বিএফআইইউ) দেওয়া এক চিঠিতে এই সহায়তা চেয়েছে তারা।
ডিম, সোনালী ও ব্রয়লার মুরগির দাম নির্ধারন করে দিয়েছে সরকার। তবে রাজধানীর বাজারগুলোতে সরকারের বেঁধে দেওয়া দামে এসব মিলছে না। সোনালী মুরগি এই দামে পাওয়া গেলেও ব্রয়লার মুরগি ও ডিমের জন্য আগের মতোই বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান বলেছেন, ইউরোপ আমেরিকার ক্রেতারা (বায়ার) আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া বিকেএমইএ ভবনে সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।