শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন, ইরাফ কম্পোজিট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফজলে শামীম এহসান, শাসা ডেনিম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শামস মাহমুদ, সায়েম ফ্যাশন লিমিটেডের ডিরেক্টর আবরার হোসাইন সায়েমসহ তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের ৪৮ শীর্ষ ব্যবসায়ী।
এ তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, মাসের প্রথম ২৭ দিনে প্রতিদিন প্রবাসী আয় আসে ৫ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৭৪ ডলার। শেষ চারদিন ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত চারদিনে প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ৫৩ লাথ ৮৫ হাজার ডলার।
বৈদেশিক মুদ্রার সঠিক লেনদেনের তথ্য আট কর্মঘণ্টার মধ্যে ড্যাশবোর্ডে জমা দিতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট থেকে এ নির্দেশনা দেয়া হয়।
চীনা প্রতিষ্ঠান বাইডা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি নীলফামারীতে অবস্থিত উত্তরা ইপিজেডে ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে একটি প্রিন্টেড ম্যাটেরিয়ালস ও প্যাকেজিং কারখানা স্থাপন করতে যাচ্ছে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার ঢাকাস্থ বেপজ
আজ সোমবার এনবিআর প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে। তবে রাজস্ব আহরণে সন্তোষজনক প্রবৃদ্ধি এলেও গত অর্থবছর রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ছিলো, তা অর্জিত হয়নি। বিগত অর্থবছরে রাজস্ব আয়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিলো ৪ লাখ ১০ হাজার কোটি টাকা। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের এনবিআরের রাজস্ব আয়ের
রংপুর শহরের বাজারে গত কয়েক সপ্তাহ ধরে মসলা ও ডালের দাম অব্যাহতভাবে বেড়ে চলেছে। যা সাধারণ মানুষের জন্য বড় এক সংকট হয়ে দাঁড়িয়েছে। সব ধরনের মসলার দাম কেজিতে ২০০ থেকে ৪০০ টাকা বেড়েছে। ডালের দাম বস্তায় ৫০০ টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত বেড়েছে।
কোটা আন্দোলনকারীদের কোটা সংস্কার দাবী সম্পূর্ণ পূরণ হয়েছে। এখন শিক্ষা প্রাঙ্গণগুলোর পরিস্থিতি স্বাভাবিক করতে সকলকে সচেষ্ট হতে হবে।
বাংলাদেশ ব্যাংক এবং ইপিবির রপ্তানি তথ্যের মধ্যে পার্থক্য উঠে আসার প্রেক্ষিতে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সোমবার অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এসব কথা বলা হয়।
মাহবুবুল আলম বলেন, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন হলে ব্যবসা পরিচালনার ব্যয় কমবে, বিনিয়োগ বান্ধব পরিবেশ আরও উন্নত হবে এবং তা ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতিকে বেগবান করবে। এই সিস্টেমের মাধ্যমে ব্যবসায়ীরা একটি মাত্র প্ল্যাটফর্ম থেকে বাণিজ্য সংক্রান্ত সকল তথ্য জানতে পারবে। এক জায়গা থেকে প্রয়োজনীয় সকল
উদ্ভাবনের প্রয়োজনীয়তা তুলে ধরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যোগে সাপ্লাই চেইন মনিটরিং সিস্টেম এ ব্যবস্থাপনায় সহায়ক হবে। দেশের চা শিল্পের উন্নয়নে ইনোভেশন দরকার হবে। প্রধানমন্ত্রীর ভিশন সফল করতে অর্থনৈতিক কূটনীতি সফল করতে নিজেদের কাজ করতে হবে।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ১৪ হাজার ৬২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৮ হাজার ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮১ হাজার ২২৮ টাকা করা হয়েছে।
হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত ১০ জুলাই ভারতীয় ১৪টি ট্রাকে ৪০৭ মেট্রিকটন, পরদিন বৃহস্পতিবার ১০টি ট্রাকে ২৯৪ মেট্রিকটন এবং চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার একদিনেই ১৬টি ট্রাকে ৪৫১ টন পেঁয়াজ আমদানি হয়।
সবজিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার পেছনে দেশের বিভিন্ন স্থানে বন্যা ও বৃষ্টিকে দায়ী করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শুক্রবারের টানা বৃষ্টিতে একদিনে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ৪০০ টাকা হয়েছে। সব ধরনের সবজির পাশাপাশি পেঁয়াজের দামও উর্ধ্বমুখী।
কোনো উপায়েই পেঁয়াজের দামে লাগাম টানা যাচ্ছে না। সপ্তাহের ব্যবধানে রান্নার এই দরকারি পণ্যটির দর খুচরায় বেড়েছে কেজিতে অন্তত ২০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, সামনে দাম আরও বাড়তে পারে।
শুক্রবার (১২ জুলাই) কক্সবাজারের একটি হোটেলে বাজুস আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিশ্ব ব্যাংকের অ্যাকসিলারেটিং অ্যান্ড স্ট্রেংথেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এএসএসইটি) প্রকল্পের আওতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে সারাদেশের আট হাজার জন
ভারী বৃষ্টির কারণে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম চড়া। কাঁচা বাজারে দীর্ঘদিন ধরে চলছে এই অস্থিরতা। কখনো দাম সামান্য কমলেও সপ্তাহের মধ্যেই আবার বেড়ে যায়। প্রায় সব ধরনের সবজিই বিক্রি হচ্ছে উচ্চমূল্যে। টমেটো ২০০ টাকা কেজি এবং পেঁয়াজের দাম ১২০ টাকা পর্যন্ত উঠেছে। উচ্চমূল্যের বাজারে নাকাল অবস্থা সাধারণ ম