বান্দরবান প্রতিনিধি

টানা বৃষ্টির কারণে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাঙ্গামাটির সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৫ জুলাই) বিকেল পাঁচটায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই জারি করা নির্দেশনায় সাজেকে ভ্রমণের ওপর যে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে পর্যটকেরা আগের মতোই সাজেক ভ্যালিসহ উপজেলার সব পর্যটনকেন্দ্র ঘুরে দেখতে পারবেন।
তবে বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পর্যটন খাত আবারও সচল হবে বলে আশা করছেন স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা। পর্যটক গ্রহণের প্রস্তুতিও শুরু করেছে সাজেকের বিভিন্ন রিসোর্ট ও কটেজ।
রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, টানা বৃষ্টি ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তাঁদের প্রতিষ্ঠানের প্রায় ২০ শতাংশ বুকিং বাতিল হয়েছে। এতে প্রতিদিন গড়ে প্রায় ৩০ হাজার টাকা করে মোট প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
রাজনীতি/আরআইআর

দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি জামায়াতের সদস্য (রুকন) হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এ সিদ্ধান্তের ভিত্তিতেই সুজাউদ্দিন জোয়ার্দারকে জেলা সেক্রেটারির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
২ দিন আগে
স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবদুর রহমানের সই করা পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়। গত রোববার প্রজ্ঞাপনটি উপজেলা প্রশাসনের হাতে পৌঁছায়।
২ দিন আগে
সংশ্লিষ্টদের ধারণা, এ হামলার পেছনে রয়েছেন ক্যাডার বড় সাজ্জাদের অনুসারী ডেভিড ইমনের সহযোগীরা। সম্প্রতি ইমন মোবাইল ফোনে ডিডিএনের স্বত্বাধিকারীর কাছে এককালীন দুই কোটি টাকা ও প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। হুমকি দিয়েছিলেন, চাঁদা না দিলে ব্যবসা গুটিয়ে দেওয়া হবে।
২ দিন আগে
নাটোরের লালপুর উপজেলার ডহরশলা এলাকায় একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে খুলনাগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
২ দিন আগে