মিঠামইনে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৩০

কিশোরগঞ্জ প্রতিনিধি
সোমবার সকালে মিঠামইনে বিএনপি-আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ছবি: রাজনীতি ডটকম

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা পাঠানো হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকালে হেমন্তগঞ্জ গ্ৰামের বিএনপি নেতা নজিরের অনুসারীদের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগ নেতা ও কেওয়ারজোড় ইউনিয়নের চেয়ারম্যান কাশেমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, এ দুই বিএনপি ও আওয়ামী লীগ নেতা এবং তাদের অনুসারীদের মধ্যে দীর্ঘ দিন ধরে শত্রুতা চলে আসছে। এর জেরে সোমবার সকালে দুপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে বিএনপি নেতা নজির গ্রুপেরই ২১ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আসাদ (৩৫) ও কাতল মিয়াকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুতর আহত আরও পাঁচজনকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, ঈদের আগে থেকেই কাশেম চেয়ারম্যান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র তৈরি করে মজুত করেছেন বলে তথ্য ছিল। ধারণা করা হচ্ছিল, ঈদের নামাজের পর তারা হামলা করবে। সে চেষ্টা ব্যর্থ হওয়ার পর রোববার রাত থেকেই নানা ধরনের হুমকি দিয়ে আসছিল তারা। পরে সকালে লাউ কুড়ার মাঠে নজির গ্রুপের ওপর তারা হামলা চালায়। পরে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, কাশেম চেয়ারম্যানের বিরুদ্ধে ‍জুলাই অভ্যুত্থানের পর অন্তত তিনটি মামলা হয়েছে। তার ইতালির নাগরিকত্বও রয়েছে। মাঝে মাঝেই তিনি ইতালি অবস্থান করেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাটখাল পুলিশ ফাঁড়ি ও মিঠামইন থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রেললাইনে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল প্রৌঢ়ের

ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, জুমার নামাজ শেষে এক ব্যক্তি দুই শিশুকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে একটি শিশু তার হাত ছেড়ে সামনে এগিয়ে যায়।

৬ ঘণ্টা আগে

দৌলতপুরে ফুঁসছে পদ্মা, ৫০ হাজার মানুষ পানিবন্দি

পদ্মা নদীর পানি বাড়তে থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে পড়ায় দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য

৭ ঘণ্টা আগে

অনলাইন প্রতারক চক্রের সদস্য সন্দেহে আটক ৭০ বিদেশি নাগরিক

চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ভবন থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পুলিশ বলছে, এসব বিদেশি নাগরিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।

১১ ঘণ্টা আগে

৩০ মিনিটে নিয়ন্ত্রণে মহাখালীর ভবনের আগুন

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে এ আগুন লাগে। বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

১ দিন আগে
Advertisement