কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বাড়ি। কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক এই সংসদ সদস্যের বাড়িটি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের সময়েও ভাঙচুর করা হয়েছিল।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে নেতাকর্মীরা বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের পিটিআই সড়কে তিন তলা বাড়িটি ভাঙতে শুরু করেন।
স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে নেতাকর্মীরা বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা মোড় থেকে মশাল মিছিল নিয়ে হানিফের বাড়ির সামনে যান। এ সময় বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়।
রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হানিফের বাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় ছাত্ররা স্লোগান দেন ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এ সময় বাড়ির সামনে ভিড় করেন।
পরে ছাত্র-জনতা মিছিল নিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের শহরের কদমতলা সাত তলা বাড়ির দিকে যায় মিছিল। ওই বাড়িতেও ভাঙচুর চালান বিক্ষুব্ধরা।
গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকে মাহবুবউল আলম হানিফের কোনো খোঁজ নেই। কেউ কেউ বলে থাকেন, তিনি ভারতে পালিয়ে গেছেন। ৪ ও ৫ আগস্ট দুই দফায় তার কুষ্টিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। বাড়ির জিনিসপত্র লুটপাটও করা হয়। ওই সময় থেকে শুধু কাঠামো নিয়ে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে লাইভে এসে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত শেখ হাসিনার ভাষণ দেওয়াকে ঘিরে এ দিন রাত ৮টার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন দেয় ছাত্র-জনতা। এখন বুলডোজার, এক্সক্যাভেটর দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আগুন দেওয়া হয়েছে ধানমন্ডি ৫/এ ঠিকানায় অবস্থিত শেখ হাসিনার পারিবারিক বাসভবন সুধাসদনে।
এ ছাড়া খুলনায় ‘শেখ বাড়ি’ নামে পরিচিত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়ি গুঁড়িয়ে দেওয় হয়েছে। সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভেঙে দেওয়া হয়েছে। চট্টগ্রামের জামাল খান মোড়েও শেখ মুজিবের ম্যুরাল ভঙচুর করেছে ছাত্র-জনতা।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
১ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
২ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে