সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

সাভার (ঢাকা) প্রতিনিধি
উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তু। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেশার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে লালটেক ঘোরাম মসজিদের মাঠ থেকে একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে তার ও কালো রঙের স্কচটেপ প্যাঁচানো অবস্থায় প্রেশার কুকারটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অজ্ঞাতনামা তিন ব্যক্তি রাতে ড্রামটি মসজিদের মাঠে রেখে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর কাপড়চোপড়, কোরআন শরিফসহ প্রেশার কুকারটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে ড্রাম থেকে প্রেশার কুকারটি বের করে মসজিদের মাঠে রাখা হয়।

সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমরান হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে সকালে বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটির চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিম আসার পর সেটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার হওয়া বস্তুটি আসলেই বোমা কি না, তা বোমা ডিসপোজাল টিমের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাভারে ঘিরে রাখা সেই ভবনে ছিল জেএমবির বোমা তৈরির আস্তানা: পুলিশ

আরিফকে জিজ্ঞাসাবাদের পরই পুলিশ ওই ভবন ঘিরে ফেলে। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিটিটিসিকে ডাকা হয়। সবার উপস্থিতিতে রাতে শুরু হয় অভিযান। পরে ওই বাসায় আরও ৯টি পাইপ বোমা, গান পাউডার, সায়ানাইডসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। আরিফের কাছে পাওয়া ছয়টিসহ সব মিলিয়ে ১৫টি পাইপ বোমা নিষ্ক্রিয় করে বোম্

৪ ঘণ্টা আগে

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

ঘটনার পর খবর পেয়ে তার ভাই ফরহাদসহ তিনভাই ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বুধবার (১২ আগস্ট) সকালে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

৪ ঘণ্টা আগে

গাজীপুর ও গোপালগঞ্জে আলাদা দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা ও মাটির দেয়াল ধসে ২ জন এবং গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবকসহ পৃথক দুর্ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।

৪ ঘণ্টা আগে

সাভারে মিলল হাতবোমা ও তৈরির সরঞ্জাম, ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

আটক ব্যক্তি তথ্য দিয়েছেন, পাশের একটি এলাকায় আরও হাতবোমা থাকতে পারে। ওই তথ্যের ভিত্তিতে চারতলা একটি ভবন ঘিরে রেখেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও স্থানীয় থানার পুলিশ সদস্যরা।

১৬ ঘণ্টা আগে