হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলা, আহত ৩

ভোলা প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০০: ৫০

ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীর নারী কর্মীদের ওপর একই আসনের জামায়াত প্রার্থীর কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের তিন কর্মী আহত হয়েছেন। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠিয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে চরফ্যাশন পৌরসভা ৬নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারের সময় এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার বরাবর একটি অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের হাতাপাখা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল ও তার দুই ভাই কয়েকজন নারী কর্মীদের নিয়ে পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে সকাল ৯টার দিকে তাদের বাবার পক্ষে নির্বাচনি প্রচার চালাচ্ছিলেন। এ সময় জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তফা কামালের কর্মী সোহেল ও আলাউদ্দিন তাদের নির্বাচনি প্রচারে বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে সোহেল ও আলাউদ্দিন দলবদ্ধ হয়ে হাতপাখার কর্মীদের ওপর হামলা চালান।

ভোলা- ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া চরফ্যাসন প্রেসক্লাবে লিখিত বক্তব্যে জানান, তিনি তার দুই ভাই ফয়সাল আহম্মে ও তাহজিবসহ ৭/৮ জন নারী কর্মীকে নিয়ে সকাল ৯টার সময়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচার শুরু করেন। এ সময় জামায়াতের কর্মী সোহল ও আলাউদ্দিন তাদের প্রচারে বাধা দেন এবং এলাকা ছেড়ে যেতে হুমকি দেন। এ নিয়ে তার সঙ্গে বিরোধ শুরু হলে ওই চক্র মোবাইল ফোনে লোক ডেকে এনে সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, খবর পেয়ে ইসলামী আন্দোলনের কর্মী-সমর্থকরা ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে প্রথামিক চিকিৎসা দিয়েছেন।

ভোলা- ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী কামাল উদ্দিন জানান, জামায়াতে ইসলামীর কর্মীরা হামলা চালিয়ে নির্বাচন বানচাল করতে চায়। আমার কর্মীদের ওপর হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। এতে নির্বাচনের পরিবেে বিঘ্ন হয়।

জামায়াতের কর্মী আলাউদ্দিন ও সোহেলের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। জানতে চাইলে চরফ্যাশন উপজেলা জামায়াত আমির অধ্যক্ষ মীর মো. শরিফ বলেন, যদি আমাদের কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন গণমাধ্যমকে বলেন, উভয় পক্ষ মৌখিকভাবে আমাকে ঘটনাটি অবগত করেছে। তবে তারা নিজেরাই সমঝোতা করবে বলেও জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে