প্রথম দুই ঘণ্টায় ৮ শতাংশ ভোট : ইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এই ২ ঘণ্টায় ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ১০টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই তথ্য দেন তিনি।

অশোক কুমার বলেন, ভোটের মাত্র দুই ঘণ্টা হয়েছে। বিভিন্ন জেলার প্রাপ্ত তথ্যে একেক অঞ্চলে বিভিন্ন হারে ভোট পড়ছে। কোথাও বেশি কোথাও কম। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটের হার আরও বাড়বে।

ইসির এই অতিরিক্ত সচিব বলেন, সকাল আটটায় ১৫৬ উপজেলায় ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য শারীরিক অসুস্থতার কারণে হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

আজ দেশের ১৬১ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তিন উপজেলায় নির্বাচন স্থগিত হওয়ায় এবং দুই উপজেলায় তিন পদে বিনাভোটে নির্বাচিত হওয়ায় এই দফায় ভোট হচ্ছে ১৫৬ উপজেলায়। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্র চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ৯ জেলার ২৪ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ হচ্ছে। বাকি ১৩২ উপজেলায় ভোট হচ্ছে ব্যালটে।

নির্বাচনে সাধারণ কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর ১৭ জন সদস্য নিয়োজিত আছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে কাজ করছেন ১৮ জন। পার্বত্য এলাকায় এই সংখ্যা ১৯ জন, গুরুত্বপূর্ণ পার্বত্য এলাকায় ২০ জন।

মোট ৪৫৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে দ্বিতীয় ধাপের ভোটে। পুলিশ স্ট্রাইকিং ফোর্স মিলিয়ে ১ লাখ ৯৩ হাজার ২৮৭ জন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১৪ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

১৫ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

১৮ ঘণ্টা আগে