খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণ মামলায় চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরে দিকে খাগড়াছড়ি আমলি আদালতের বিচারক মাজেদুল ইসলাম শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেন। শুনানির সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বাদীপক্ষের আইনজীবী সৌরভ ত্রিপুরা বলেন, আসামিদের আমরা ৭ দিনের রিমান্ড ছেয়েছিলাম। কিন্তু বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে অভিযোগে গত বুধবার রাতে খাগড়াছড়িতে মামলা হয়। পরদিনই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) এবং সাদ্দাম হোসেন (৩২)। মামলার অন্য দুই আসামি হলেন মুনির ইসলাম (২৯) ও সোহেল ইসলাম (২৩)। তাঁরা পলাতক আছেন।
বাকি দুই আসামি গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে খাগড়াছড়ি পুলিশ সুপার আরোফিন জুয়েল বলেন, মামলাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছি। ঘটনার পরপরই চারজনকে আটক করা হয়েছিল। আশা করি বাকি দুই আসামি শীঘ্রই ধরা পড়বে।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
১ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
২ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে