ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পূর্ববিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মসজিদের একজন ইমামসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম।
সংঘর্ষে নিহতরা হলেন— গোয়ালনগর গ্রামের আক্তার মিয়া এবং গোয়ালনগর মসজিদের ইমাম মো. হাবিবুর রহমান। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এর আগে গত ১৭ মার্চও এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গোয়ালনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক গোয়ালনগর গ্রামের বাসিন্দা রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়টি নিয়ে একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করেন জিয়াউর। সম্প্রতি গোয়ালনগর গ্রামে শিশুকে আটক করে মারধর ও তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেন তিনি। এ নিয়ে রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
এ ঘটনার জেরে আজ সকালে আবার রহিম গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রথমে রহিম গোষ্ঠীর আক্তার মিয়া নিহত হন।
এ সময় ঝগড়া থামাতে গিয়ে স্থানীয় মসজিদের ইমাম হাবিবুর রহমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে।
এ বিষয়ে ওসি শাহীনুল ইসলাম বলেন, দুই গোষ্ঠীর মধ্যকার সমস্য নিজেরাই সমাধান করেছে। কিন্তু মঙ্গলবার ভোর থেকে তারা মারামারি শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে