আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

কুষ্টিয়া প্রতিনিধি
দুপক্ষের গোলাগুলি চলার সময় বন্দুক হাতে এক ব্যক্তি। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ চারজনই স্থানীয় রাশু মেম্বার গ্রুপের সমর্থক। তারা হলেন— উপজেলার বেড় কালোয়া গ্রামের আমজাদ শেখের ছেলে আজম শেখ (৫৪), একই এলাকার বাবু শেখের ছেলে রাব্বি (২২), মুক্তার শেখের ছেলে সারুখ (২০) ও লিটন শেখের ছেলে জনি (২১)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের ইয়ারুল ও রাশু মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর মধ্যে ইয়ারুল পুলিশ হত্যা মামলার আসামি। বিরোধের জের ধরেই রোববার বিকেলে একটি চায়ের দোকানে কোমল পানীয় খাওয়া নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। একপর্যায়ে শুরু হয় গোলাগুলি।

সংঘর্ষের সময় গোলাগুলিতে চারজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া আহত হন আরও অন্তত ১০ জন। তাদের প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, গুলিবিদ্ধ চারজনের মধ্যে রাব্বি নামে একজনের বুকে গুলি লেগেছে। তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। চারজন গুলিবিদ্ধ হয়েছে জানতে পেরেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রেললাইনে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল প্রৌঢ়ের

ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, জুমার নামাজ শেষে এক ব্যক্তি দুই শিশুকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে একটি শিশু তার হাত ছেড়ে সামনে এগিয়ে যায়।

৬ ঘণ্টা আগে

দৌলতপুরে ফুঁসছে পদ্মা, ৫০ হাজার মানুষ পানিবন্দি

পদ্মা নদীর পানি বাড়তে থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে পড়ায় দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য

৭ ঘণ্টা আগে

অনলাইন প্রতারক চক্রের সদস্য সন্দেহে আটক ৭০ বিদেশি নাগরিক

চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ভবন থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পুলিশ বলছে, এসব বিদেশি নাগরিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।

১১ ঘণ্টা আগে

৩০ মিনিটে নিয়ন্ত্রণে মহাখালীর ভবনের আগুন

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে এ আগুন লাগে। বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

১ দিন আগে
Advertisement