সরকারঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

যথাসময়েই জাতীয় সংসদ নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, যে যাই বলুক, সরকারঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কোনো ধরনের বিভ্রান্তিতে কান দেওয়ার প্রয়োজন নেই।

শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় জেলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে মসজিদগুলোর ভূমিকা অপরিসীম। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থার উন্নয়নে নানামুখি পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, সরকার ১৬ কোটি টাকা ব্যয়ে এই মসজিদ নির্মাণ করেছে। এখন মসজিদকে আবাদ রাখার দায়িত্ব এলাকাবাসীর। মসজিদভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সবাইকে নিয়মিত মসজিদমুখী হতে হবে। মসজিদকে সচল রাখতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে। কেননা, নামাজ সবাইকে সকল প্রকার খারাপ কাজ থেকে মুক্ত রেখে মানুষের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত করে এবং মূল্যবোধ সমুন্নত রাখে।

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, প্রকল্প পরিচালক শহিদুল আলম, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার প্রমুখ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে