জামায়াতে ইসলামীর নাম বদলানোর পরামর্শ ফরহাদ মজহারের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম বদলানোর পরামর্শ দিয়েছেন বিশিষ্ট দার্শনিক, মানবাধিকার কর্মী, পরিবেশবাদী ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, '১৯৭২ এর পর জামায়াতে ইসলামী নামটা রেখে দিয়েছেন। সেটা অন্যায় করেছেন। ১৯৭১ সালে আপনাদের যে ভূমিকা, সেটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে যে বাংলাদেশ গঠিত হয়েছে তার স্পিরিটের পক্ষে যায় না। আপনারা এর আগে আইডিএল (ইসলামিক ডেমোক্রেটিক লিগ) করেছেন। তাহলে জামায়াতে ইসলামী নামটা কেন রেখে দিয়েছেন। এর মাধ্যমে আমাদের অপমান করেছেন। তার মানে ৭১ সাল থেকে আপনি মুক্তিযুদ্ধকে অপমান করতে থাকেন। তাহলে আবারো শেখ হাসিনাকে আনতে হবে। আপনি যদি অপমান করেন মানুষের ইতিহাসবোধকে, তার চেতনাকে তবে আবারো ওই ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, 'তাদেরকে (জামায়াতে ইসলামী) বিনয়ের সঙ্গে হাতজোড় করে বলি, এটা খুব ভাল সময় জুলাই গণ-অভ্যুত্থানের পর নামটা পরিবর্তন করেন। এটা বাংলাদেশের জনগণের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এটা এক নম্বর বাধা। দ্বিতীয়ত ইসলাম সম্পর্কে ইসলামের প্রতি তরুণদের যে আন্দোলন ও চেতনা হওয়া উচিত সেক্ষেত্রে এটা বাধা হয়ে থাকবে। বার বার এরা ৭১ বিক্রি করেছে। লোকজন এজন্য ইসলামকে দায়ী করবে। এটা কিন্তু বুদ্ধিভিত্তিক এই তর্কটা। গঠনতান্ত্রিক প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতি করবে।'

তিনি আরও বলেন, 'হাটহাজারীতে মসজিদ ও মন্দির পাশাপাশি অবস্থিত। সেখানে দুই সম্প্রদায়ের মানুষ যুগযুগ ধরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ধর্মীয় এবং সামাজিক আচারে অংশ নিচ্ছেন। এটা যেন অক্ষুণ্ন থাকে, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।

চট্টগ্রাম ও চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, 'চট্টগ্রামে বন্দরসহ গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক স্থাপনা রয়েছে। চট্টগ্রামের ক্ষতি মানে দেশেরই ক্ষতি। এসব বিষয় বিশ্ববাসীর কাছে তুলে ধরা প্রয়োজন। দুর্নীতি করার জন্য বিভিন্ন পণ্য দিনের পর দিন বন্দরে রেখে দেয় কাস্টমস কর্মকর্তারা। তাই বন্দরকে অনিয়ম-দুর্নীতির হাত থেকে রক্ষা করতে হলে কাস্টমসকে বন্দর থেকে আলাদা করতে হবে।'

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান শহীদুল হক, সহকারী অধ্যাপক আর রাজী, সহকারী অধ্যাপক সাইমা আলম ও রাষ্ট্রচিন্তক মেজর (অব.) ফেরদৌস প্রমুখ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে