সাবেক মন্ত্রীর বাসা থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের রাজধানী ঢাকার গুলশান এলাকার বাসায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর থানার পুলিশের চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হলেও শনিবার রাত ৮ টার দিকে তাদের থানায় হাজির করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগের উজ্জল হোসেন (৩৫), জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা (৩৫), জেলা যুবলীগ কর্মী মীর সাইফুল্লাহ শাফি (৩৮), ছাত্রলীগ নেতা আবিদ হাসান (২৪) ও হৃদয় হোসেন (২৪)।

এরা সকলেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ফুফাতো ভাই মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেনের অনুসারী।

মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

৮ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে