প্রতিবেদক, রাজনীতি ডটকম

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা লাঠিপেটার তিন ঘণ্টা পরও অবস্থান ত্যাগ করেননি। রোববার (২৬ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন তারা।
ইবতেদায়ি শিক্ষকরা জানান, আমাদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশ হামলা চালিয়ে আহত করেছে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাবো না। রফিকুল ইসলাম নামের এক শিক্ষক বলেন, পুলিশের বাবার বয়সী মানুষরা এখানে আন্দোলনে এসেছেন। তাদের লাঞ্ছিত করা হলো। এটা কেমন বিচার? এই পুলিশ তো হাসিনার পুলিশ। ওপর থেকে দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করেই যাবো।
এদিকে শিক্ষকদের অবস্থানের সামনেই জলকামান ও সাঁজোয়া যান নিয়ে লাঠি হাতে অবস্থান করছে বিপুল সংখ্যক পুলিশ। ফলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে চারুকলা অনুষদ এলাকায়।

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
২ দিন আগে
নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
২ দিন আগে
খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে