ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। এ সময় মহাসড়কের দুপাশে তীব্র যানজট দেখা দেয়। সড়কের দুপাশে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে।
বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন তারা।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের অনুরোধে অবরোধ তুলে নেন বিএনপিসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী।
নেতাকর্মীরা জানান, বুধবার ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এখানে ত্যাগী নেতাদের জায়গা হয়নি। টাকার বিনিময়ে পকেট কমিটি হয়েছে। অবিলম্বে এ কমিটি বাতিল দাবি করেন তারা। ২৪ ঘণ্টার মধ্যে কমিটি প্রত্যাহার করা না হলে পুনরায় সড়ক অবরোধের ঘোষণা দেন তারা।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ রোকিবুজ্জামান বলেন, কমিটি বাতিলের দাবিতে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে আমরা এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের বুঝিয়ে ঘরে ফেরানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে