পক্ষপাতের অভিযোগ তুলে শরীয়তপুরের এসপিকে অব্যাহতির দাবিতে ইসিতে আবেদন

ডেস্ক, রাজনীতি ডটকম

শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) রওনক জাহানের বিরুদ্ধে নির্বাচনী দায়িত্ব পালনে পক্ষপাতের অভিযোগ তুলে তাকে অব্যাহতির দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলার বকাউল কান্দি এলাকার বাসিন্দা মোয়াজ্জেম হোসেন মিলন নামে এক ব্যক্তি গত ১১ জানুয়ারি এই আবেদনটি নির্বাচন কমিশনে জমা দেন।

আবেদনে তিনি দাবি করেন, পুলিশ সুপার রওনক জাহানের আপন চাচা আবু তাহের তালুকদার নেত্রকোনা-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ কারণে তিনি নির্বাচনী দায়িত্বে পক্ষপাতমূলক আচরণ করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

আবেদনের অনুলিপি নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আবেদনে আরও অভিযোগ করা হয়, স্থানীয় পুলিশ প্রশাসন জামায়াতপন্থি সমর্থকদের টার্গেট করে আগের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করছে, অথচ বিতর্কিত আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনকি অভিযোগ অনুযায়ী, কিছু ক্ষেত্রে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিরা বিএনপির সঙ্গে যুক্ত হয়ে অপকর্ম করলেও তাদের বিরুদ্ধে পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

আবেদনকারী মোয়াজ্জেম হোসেন মিলন বলেন, “যারা নির্বাচনে জামায়াতের হয়ে কাজ করতে আসে, তাদের পুরোনো মামলায় ধরে নেওয়া হচ্ছে। কিন্তু বিএনপির হয়ে কাজ করা বিতর্কিত ব্যক্তিদের ধরতে বললে পুলিশ ব্যবস্থা নেয় না। থানাগুলোও আমাদের সহযোগিতা করছে না। এতে মনে হচ্ছে, পুলিশ একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়ছে।”

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার রওনক জাহান বলেন, অভিযোগের বিষয়টি তিনি জানেন না।

এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, তিনি এখনো এ ধরনের কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২০ ঘণ্টা আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২০ ঘণ্টা আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২১ ঘণ্টা আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে