নেতারা যেন ঘাটকে নিজেদের সম্পত্তি মনে না করে: নৌ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, রাজনৈতিক দলের নেতারা ঘাট দখল করে ঘাটকে যেভাবে নিজেদের সম্পত্তি মনে করে, আপনারা তা হতে দেবেন না। বিগত ১৬-১৭ বছরের পুনরাবৃত্তি যেন আর না ঘটে। আপনারা সবাই তা প্রতিহত করবেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নোয়াখালীর হাতিয়ায় নলচিরা ঘাট পরিদর্শনের সময় এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নৌ উপদেষ্টা বলেন, ‘এর আগে আমাদের এখানে আসতে দেওয়া হয়নি। আমরা এখানে আসতে পারিনি, কাজ করতে পারিনি। স্থানীয় নেতা এগুলো দখল করে রেখেছিলেন। কেন একটা নদীবন্দর ঘোষণা করতে এত বছর লাগল? বন্দর হলে আমরা এর উন্নয়নের কাজ করতে পারতাম। কিন্তু তা না করে অন্তর্বর্তী সরকারকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। আপনারা নেতা সিলেক্ট করবেন, সে এসে ঘাট দখল করবে। এর আগেও এভাবে ঘাট দখল করে রাখা হয়েছিল। এটা মানুষের সম্পদ, সরকারের সম্পদ। এটাকে আপনাদের দেখে শুনে রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘হাতিয়ার নলচিরা চেয়ারম্যান ঘাট রুটে শিগগিরই ফেরি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমি চাই, আমি থাকতেই যেন এ ফেরি উদ্বোধন করতে পারি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি অধ্যাপক ডা. জাহেদুল আলম, সাধারণ সম্পদক আনোয়ার হোসেন যতনসহ স্থানীয় শিক্ষক ও রাজনৈতিক নেতারা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

১ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

১ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

১ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

১ দিন আগে