সাবেক এমপির বাড়ি দখল: গ্রেপ্তার সমন্বয়ক ৪ দিনের রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি
শনিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে সাবেক সংসদ সদস্যের বাড়িটি দখলমুক্ত করা হয়। ছবি: রাজনীতি ডটকম

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাড়ি দখল, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিস্টিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম মাহবুব খানের আদালত এ রিমান্ডের আদেশ দেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সাবেক এমপির স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মিস্টির নামে রোববার (৯ মার্চ) মামলা করেছিলেন। ওই মামলায় রোববার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত ও পুলিশ সূত্র জানায়, মিষ্টিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার মারিয়াম মোকাদ্দেস মিস্টি বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের শাহ আলমাসের স্ত্রী। বর্তমানে তিনি টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ায় বসবাস করছেন।

গত শনিবার (৮ মার্চ) সকালে ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক পরিচয় দিয়ে মারইয়াম মুকাদ্দাস মিস্টি সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই ভবনে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পুনর্বাসন করবেন বলে ঘোষণা দেন।

এ ঘটনা জানাজানি হলে তা ব্যাপক আলোচনা-সমালোচনা জন্ম দেয়। পরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল সদরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ভবনটি দখলমুক্ত করে। রোববার রাতে মিস্টিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় প্রশাসন।

পরে রোববার রাতে সাবেক সংসদ সদস্যের স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় মিষ্টিকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও সাত থেকে ৯ জনকে আসামি করা হয়। পরে মধ্যরাতে মিস্টিকে গ্রেপ্তার করে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে