টাঙ্গাইলে মে দিবসের সমাবেশ থেকে ১৪ দাবি উত্থাপন

টাঙ্গাইল প্রতিনিধি
বৃহস্পতিবার টাঙ্গাইলে শহিদ স্মৃতি পৌর পার্কে মে দিবসে শ্রমিকদের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: রাজনীতি ডটকম

‘শ্রমিক-মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে’ স্লোগান নিয়ে টাঙ্গাইলে পৃথকভাবে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মে দিবস পালন করা হয়েছে। এর মধ্যে শ্রমিকদের আয়োজনে এক সমাবেশ নিজেদের অধিকারের সুরক্ষায় ১৪ দফা দাবি তুলে ধরেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যাগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন।

সকাল ১১টার দিকে শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে শ্রমিকদের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা মে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক শ্যামল হোড়ের সভাপতিত্বে সমাবেশ থেকে শ্রমিক নেতারা ১৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো তারা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সমাবেশে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ দিন সকাল থেকেই জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে পৌর উদ্যানে জড়ো হতে থাকেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

৮ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে