বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নবঞ্চিত ৭ নেতা এক মঞ্চে

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২: ২৫
বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে দলের সাত মনোনয়নপ্রত্যাশী নেতা। ছবি: সংগৃহীত

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে দলের সাত মনোনয়নবঞ্চিত নেতা এক মঞ্চে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। তারা সব ভেদাভেদ ভুলে ‘অদৃশ্য শক্তি’র মোকাবিলা করে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে টঙ্গীর মধুমিতা সড়কের টঙ্গী কনভেনশন হলে আয়োজিত এক নির্বাচনি প্রস্তুতি সভায় তারা এ অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিতরা হলেন— কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।

তারা প্রত্যেকেই বিভক্ত গাজীপুর-২ ও বিলুপ্ত গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সভায় তারা সবাই একযোগে এম মঞ্জুরুল করিম রনির প্রতি সমর্থন জানিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত।

এ ছাড়া ঐক্যবদ্ধভাবে নির্বাচনি মাঠে থেকে তারা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করার অঙ্গীকার করেন।

বক্তারা বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা বিএনপি করি, আমাদের প্রতীক ধানের শীষ। দীর্ঘ ১৫ বছর আওয়ামী শাসনের নির্যাতনের মধ্য দিয়ে গেলেও দেশ এখন গুপ্ত ষড়যন্ত্রের বেড়াজালে বন্দি। তাই দেশের বৃহত্তর স্বার্থে আমরা দলীয় সিদ্ধান্তের বাইরে যাব না।’

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর ও গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় এ সভায় অনুষ্ঠিত হয়।

সভায় আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ড. মোহাম্মদ শহীদুজ্জামান, সাবেক সহসভাপতি আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, সাবেক যুগ্ম আহ্বায়ক আ ক ম মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হাসান আজমল ভূঁইয়া, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শফিউদ্দিন শফি প্রমুখ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

৬ ঘণ্টা আগে

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

৭ ঘণ্টা আগে

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

৭ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৮ ঘণ্টা আগে