গাজীপুরে হামলায় আহত কাশেম মারা গেছেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মারা গেছেন কাশেম। ছবি: সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. কাশেম (১৭) মারা গেছেন। কাশেমের বাড়ি গাজীপুর বোর্ডবাজার এলাকায়। তার বাবা মৃত জামাল হাজী।গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. কাশেম (১৭) মারা গেছেন। কাশেমের বাড়ি গাজীপুর বোর্ডবাজার এলাকায়। তার বাবা মৃত জামাল হাজী।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল ৩টার দিকে মারা যান কাশেম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও ফেসবুক পোস্টে কাশেমের মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহিদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহিদ আমার এই ভাই।

গত শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুর নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর হচ্ছিল। খবর পেয়ে ভাঙচুর ঠেকাতে গিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর সেখানে মাইকিং করে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে স্থানীয়রা হামলা চালায় বলে অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।

ওই সময় ১০ থেকে ১৫ জন আহত হন। তাদের প্রথমে গাজীপুর শহিদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত সাতজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

ওই সাতজনের মধ্যে কাশেম ছাড়াও ছিলেন গাজীপুরের সাইন বোর্ডের কামারজুরি এলাকার শুভ শাহরিয়া (১৬), গাছা থানার শরীফপুর এলাকার ইয়াকুব (২৪), টঙ্গী পূর্ব থানার মধুমিতা রোড এলাকার সৌরভ (২২) ও গাজীপুর সদর থানার জোড়পুকুর এলাকার হাসান (২২)। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে গাজীপুরের ওই হামলা-ভাঙচুর ও পালটা হামলার পর শনিবার থেকে সারা দেশে যৌথ বাহিনীর অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে অন্তর্বর্তী সরকার।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৩ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১৬ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে