চোখের জলে ভেসে গেল আমজাদের পরিবারের ঈদ আনন্দ

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৫, ১৩: ৫২

‌‘অনেক দিন পর ভাই ও ভাতিজাদের সঙ্গে দেখা হতো। ইচ্ছে ছিলো একসঙ্গে ঈদের নামাজ আদায় শেষে গরু কোরবানি করার। সকলে মিলে হইহুল্লোরে ঈদের আনন্দ ভাগাভাগি করার ইচ্ছে ছিলো। কিন্তু মুহূর্তেই ঈদের আনন্দ অশ্রু জলে পরিণত হ‌লো। আমাদের ঈদ আনন্দ চোখের জলে ভেসে গেল।’

এভাবেই কথাগুলো বলছিলেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ঠিকাদার আমজাদ মন্ডলের ছোট ভাই আজিজুর রহমান। মঙ্গলবার (৩ জুন) সকালে মহাসড়কের করাতিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আমজাদসহ তাঁর দুই ছেলে অতুল মণ্ডল ও রাহাত মণ্ডল ঘটনাস্থলের মারা যায়।

হাসপাতা‌লে গি‌য়ে দেখা যায়, স্বজনেরা খবর পেয়ে ছুটে এসেছেন হাসপাতা‌লে। অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন নিহত আমজা‌দের স্ত্রী মাকসুদার মাথায় ব্যান্ডেজ রয়েছে, তাঁকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। পাশের শয্যায় বসা রাহাত মণ্ডলের স্ত্রী মরিয়মের আঘাত ততটা গুরুতর নয়। তার পাশে রয়েছে তিন বছরের ছেলে মাহফুজ ও দেড় বছরের মেয়ে রজমনি। সন্তানদের জড়িয়ে ধরে তিনি ফুঁপিয়ে কাঁদছিলেন।

নিহত আমজা‌দের ভা‌তি‌জির জামাই আশরাফুল ইসলাম ব‌লেন, ঈদে কোরবানি দেবে সেটা ব‌লে‌ছে। কোরবানি আর স্বজন‌দের সা‌থে ঈদ আনন্দ উদযাপন কর‌তে বাড়িতে আসছিল।

পুলিশ ও আমজাদের পরিবার জানায়, শেরপুর সদরের কামারচর গ্রামের মৃত মোনছের মন্ডলের ছেলে ঠিকাদার আমজাদ ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে শেরপুর যাচ্ছিলেন। তাদের বহনকৃত মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে। এতে মাইক্রোবাসের সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে আমজাদ মণ্ডল (৬৫) এবং তার দুই ছেলে অতুল মণ্ডল (১৪) ও রাহাত (২৬) মারা যায়।

এ ঘটনায় আমজাদ মন্ডলের স্ত্রী মাকসুদা মন্ডল, রাহাত মন্ডলের স্ত্রী মরিয়ম বেগম ও বরিশালের হযরত আলীর ছেলে নাজমুল হোসেন আহত হয়। তাদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসাবধনার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বিকেলে স্বজনদের কাছে তিনটি মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। মাইক্রোবাস ও ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

১ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে