কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। রোববার (১১ মে) বিকেলে জেলার ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফারুক মিয়া (৬০), ফয়সাল (২৮) ও কবির হোসেন (২৫)। এদের মধ্যে কবির হোসেনের বাড়ি কুলিয়ারচর এবং অন্য দুজনের বাড়ি ভৈরবে বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুই।
জানা যায়, রোববার বেলা ৩টার দিকে হঠাৎ আকাশ অন্ধকার করে বৃষ্টি নামে। সেই সঙ্গে বিকট শব্দে প্রচণ্ড বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর এলাকার ফারুক মিয়া (৬০), শ্রীনগরের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) ও কুলিয়ারচরের হাজারী নগরে কবির হোসেন (২৫) আহত হন। তারা তিনজনই মাঠে কৃষি জমিতে কাজ করছিলেন। তিনজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুই বলেন, বজ্রপাতে আহত ৩ জনকে হাসপাতালে নিয়ে এলে আমরা তাদেরকে মৃত অবস্থায় পাই।

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।
১ দিন আগে
এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
২ দিন আগে