সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর ৯৯৯ নম্বরে কল দিয়ে দায় স্বীকার করেছেন মেয়ে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক মেয়েকে আটক করে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান মহল্লায় আব্দুল কাদেরের মালিকাধীন নূর মোহাম্মদ ভিলার ৫ তলার একটি ফ্ল্যাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুর সাত্তার (৫৬) নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। অপরদিকে আটক হয়েছেন নিহতের মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)।
পুলিশ জানায়, গত ৫ মাস আগে সাভারের মজিদপুর মহল্লায় বাসা ভাড়া নেন জান্নাত। তার কয়েক মাস পরে তার বাবা আব্দুর সাত্তারও তার সঙ্গে থাকা শুরু করে। তবে ২০২২ সালে মেয়ে জান্নাত তার বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিল। সেই মামলায় আব্দুর সাত্তার দীর্ঘ দিন জেলে ছিলেন। কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে আব্দুর সাত্তার আবার মেয়ের সঙ্গে থাকা শুরু করে। পূর্বের ক্ষোভের জেরে ভোরে মেয়ে ঘুমন্ত আব্দুর সাত্তারকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, মেয়ে তার বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে প্রাথমিকভাবে জানা যায়, মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুর সাত্তার জেল খেটে এসেছেন। ওই পূর্বের ক্ষোভের কারণেই মেয়ে আব্দুর সাত্তারকে হত্যা করতে পারে বলে জানান তিনি।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।
১ দিন আগে
এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
২ দিন আগে