শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষ, ফরিদপুর জিলা স্কুলে জেমসের কনসার্ট বাতিল

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪: ০৩
নিরাপত্তা নিয়ে শঙ্কায় জেমসের কনসার্ট বাতিল। ছবি: সংগৃহীত

বহিরাগতদের সঙ্গে স্কুলের শিক্ষার্থীদের সংঘর্ষের পর ফরিদপুরে জিলা স্কুল মাঠে আয়োজিত জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমসের কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছে। জেলা প্রশাসন বলছে, স্কুল শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে মারামারি হওয়ায় নিরাপত্তার শঙ্কা থেকে কনসার্টটি বাতিল করা হয়েছে।

জিলা স্কুলের ১৮৫তম বার্ষিকী উদ্‌যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের অংশ হিসেবে শুক্রবার (২৭ ডিসেম্বর) এ কনসার্ট আয়োজন করা হয়েছিল। জেমস উপস্থিতও হয়েছিলেন ফরিদপুরে। শেষ পর্যন্ত কনসার্ট বাতিল হওয়ায় জেমস ঢাকা ফিরে গেছেন।

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, জিলা স্কুলের নিজেদের আয়োজন ছিল। জেমসের কনসার্ট শুনে বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছিল। বাইরের লোকজন ভেতরে ঢুকতে না পেরে ইট-পাটকেল মেরেছে। স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে তাদের মারামারি হয়েছে। এ পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে কনসার্টটি বাতিলের নির্দেশ দিয়েছি।

জিলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবর্ষিকী উদ্‌যাপন ও পুনর্মিলনী উপলক্ষ্যে দুদিনের আয়োজন শুরু হয় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। বর্ণাঢ্য এ আয়োজনে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও শিক্ষকসহ বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন। সমাপনীর দিকে ছিল জেমসের কনসার্টটি, যা বাতিল হয়ে গেল।

এদিকে জেমসের কনসার্ট বাতিল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে। অনেকে লিখেছেন, ‘তৌহিদি জনতা’র হামলায় কনসার্ট বাতিল হয়েছে। তবে জেলা প্রশাসক বলছেন, বহিরাগত ও স্কুলশিক্ষার্থীদের মধ্য মারামারি ছাড়া অন্য কোনো বিষয় কনসার্ট বাতিলের সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

জেলা প্রশাসক বলেন, আগের দিন (বৃহস্পতিবার) ওয়ারফেইজ ব্যান্ডের কনসার্ট ছিল। সেই কনসার্ট হয়েছে। কোনো সমস্যা হয়নি। শুক্রবার রাতে বাইরের লোক বেশি জমায়েত হওয়ায় সেখানে মারামারি হওয়ার কারণেই ঝামেলা হয়েছে।

অনুষ্ঠানস্থলে উপস্থিত বিবিসির সাংবাদিক সায়েদুল ইসলাম বলেন, অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী ছাড়া বাইরের কারও ঢোকার সুযোগ ছিল না। কিন্তু জেমসের কনসার্টের কথা শুনে আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ এসে সেখানে ঢোকার চেষ্টা করেছে।

তিনি বলেন, পুলিশ বাধা দিলে ইটপাটকেল নিক্ষেপ ও একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে বাইরের লোকজনের ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। শেষ পর্যন্ত আয়োজকরা কনসার্টটি বাতিল করে দেয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

৬ ঘণ্টা আগে

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

৭ ঘণ্টা আগে

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

৭ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৮ ঘণ্টা আগে