জাতীয়করণের দাবিতে ফের শাহবাগে স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আবারও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, দীর্ঘ সময় ধরে তারা প্রাথমিক বিদ্যালয়ের সমমান বেতন ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তাই তাদের মাদ্রাসাগুলিকে জাতীয়করণ করার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে।

গতকাল রোববার (২৬ জানুয়ারি) সরকারের একটি উচ্চ পর্যায়ের টিম তাদের সঙ্গে দেখা করেছিল এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল।

তবে যদি আজকের (সোমবার) মধ্যে এ বিষয়টি সুরাহা না হয়, তাহলে তারা বড় ধরনের আন্দোলনের ডাক দিতে প্রস্তুত রয়েছেন বলে জানানো হয়েছে।

আন্দোলনকারীরা বলেন, তাদের শিক্ষকদের বেতন অনেক কম এবং অনেক শিক্ষক ৪০ বছর ধরে বিনা বেতনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন। ১৯৮৪ সালের পর থেকে তারা সরকারের কাছ থেকে যথাযথ স্বীকৃতি পাননি, অথচ তাদের যোগ্যতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমান।

তাদের দাবি, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলির জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিচয়পত্র ছাড়া কেউ হকারি করতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

২ দিন আগে

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি

নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

২ দিন আগে

খুলনায় যুবদল কর্মী হত্যার নেপথ্যে মাদক, খুনি শনাক্ত: পুলিশ

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।

২ দিন আগে

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে