আমরা গোপালগঞ্জে গিয়েছি, গাজীপুরেও এসেছি: নাহিদ

গাজীপুর প্রতিনিধি

ভয় দেখিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, গাজীপুরে সন্ত্রাসীরা টহল দিচ্ছে। মহড়া দেওয়ার চেষ্টা করছে। তারা ভেবেছে ভয়, দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি ও গণঅভ্যুত্থানের শক্তিকে রুখে দেবে। কিন্তু গোপালগঞ্জেও আমাদের বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি, গাজীপুরেও এসেছি।

মঙ্গলবার (২৯ জুলাই) এনসিপির দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরের মাওনা ফ্লাইওভারের নিচে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গাজীপুরে প্রথমেই আন্দোলনের হটস্পট মাওনায় এসেছি। এখানে আমাদের ১৯ জন ভাই জীবন দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা মাওনাবাসী এই জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন, নতুন দেশ বিনির্মাণে রাজপথে নেমেছিলেন। আমরা আপনাদের জানাচ্ছি কৃতজ্ঞতা ও লাল সালাম।

নাহিদ আরও বলেন, আমাদের লড়াই শেষ হয় নাই। একটি নতুন বাংলাদেশের জন্য আমাদের লড়াই চলমান আছে।

দেশ থেকে মুজিববাদকে বিতাড়িত করার প্রত্যয় জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, বাংলাদেশের ৬৪টি জেলায় আমরা যাব। আমরা ঘোষণা করেছি যে বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদকে বিতাড়িত করব। আমরা বিচারের আওতায় আনব।

এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে এই মাওনায় ১৯ জন বীর শহিদ হয়েছেন। চব্বিশের অভ্যুত্থানে রণক্ষেত্র, বীর শহিদদের রণক্ষেত্র এই মাওনা। আমাদের আলাদা পথসভা না থাকলেও আমরা শুধু আমাদের বীর শহিদদের জন্য দোয়া করতে অভ্যুত্থানে রণক্ষেত্র এই মাওনায় এসে উপস্থিত হয়েছি।

দোয়া মাহফিল শেষে এনসিপি নেতারা গাজীপুর শহরের দিকে রওয়ানা দেন। দোয়া মাহফিল উপলক্ষ্যে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। মাহফিল চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের নিচের লেন দুটিতে যান চলাচল বন্ধ ছিল।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে