টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ১২টি উপজেলায় পলিনেট হাউজে বিভিন্ন সবজির আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। বিশেষ করে টমেটোর আবাদ বেশ জনপ্রিয়তা পেয়েছে। জেলার সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউজে টমেটোর আবাদ করে এলাকায় তাক লাগিয়েছেন।
তার দেখাদেখি আরও অনেকে স্বপ্ন দেখছেন সবজি আবাদে। পোঁকার আক্রমণ নেই বললেই চলে। আবহাওয়াকে নিয়ন্ত্রণ করা যায় খুব সহজেই। কৃষি বিভাগ থেকেই চাষিদের সার্বিক সহযোগিতা করা হয়।
জানা যায়, সরকারি সহযোগিতায় সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের রুমা আক্তার পলিনেট হাউজে এবার টমেটোর আবাদ করেন। বাজারে সাধারণ টমেটোর দাম ২০ টাকা কেজি হলেও তিনি টমেটো বিক্রি করেছেন ৫০ টাকা কেজি করে। লাল টকটকে ও পোঁকার আক্রমণ বা কোন দাগ না থাকায় তার পলিনেট হাউজের টমেটো দেখতে যেমন সুন্দর তেমনি স্বাদের দিক থেকেও অতুলনীয়। মাত্র ২০ হাজার টাকা খরচ করে করে তিনি টমেটো বিক্রি করেছেন এক লাখ ২০ হাজার টাকার।
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে টাঙ্গাইলে ৬৮০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। ফলন এসেছে ১১ হাজার ৩৭৫ মেট্রিক টন টমেটো। এবার বাজারে অন্য বছরের তুলনায় টমেটোর দাম অনেক কম ছিল। তারপরও পরিকল্পিত উপায়ে টমেটোর আবাদ করার কারণে অনেকেই লাভবান হয়েছে।

গৃহিণী রুমা আক্তার বলেন, আমি ৪ থেকে ৫ শতাংশ জমিতে পলিনেট হাউজ পদ্ধতিতে টমেটো আবাদ করেছি। এতে ফলন ভালো হয়েছে। এতে আমার ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে। টমেটোর ফলনও ভালো হয়েছে। কোনোপ্রকার পোকার আকক্রণ করেনি। এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার টাকার টমেটো বিক্রি করেছি। যে কেউ ইচ্ছে করলে কম খরচে এ প্রদ্ধতিতে টমেটো চাষ করতে পারবেন।
স্থানীয়রা জানান, রুমার দেখাদেখি এলাকার অনেকেই স্বপ্ন দেখছেন টমেটো আবাদের। আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে চাই টমেটোর আবাদের মাধ্যমে।
এ ব্যাপারে টাঙ্গাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ বলেন, নিয়ন্ত্রিত পরিবেশে পলিনেট হাউজ পদ্ধতিতে আবাদ করা হয়। জেলার ১২টি উপজেলায় ১২টি পলিনেট হাউজ রয়েছে। বিশেষ করে এ প্রদ্ধতিতে টমেটো আবাদ করে কৃষকরা দাম ভালো পাচ্ছেন। এছাড়াও গ্রীষ্মকালে অনেকেই পলিনেট হাউজ প্রদ্ধতিতে টমেটো আবাদ করছেন। এতে করে তারা বেশ লাভবানও হচ্ছেন।

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
২ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
২ দিন আগে